logo
youtube logotwitter logofacebook logo
/সারাদেশ
চৌগাছায় বাবার লাশ রেখে পরীক্ষা দেয়া ঋতুর এসএসসিতে জিপিএ-৫, উচ্চ শিক্ষা নিয়ে শঙ্কা - image

চৌগাছায় বাবার লাশ রেখে পরীক্ষা দেয়া ঋতুর এসএসসিতে জিপিএ-৫, উচ্চ শিক্ষা নিয়ে শঙ্কা

10 আগস্ট 2026, বিকাল 9:16

এসএসসি পরীক্ষার মানবিক বিভাগে যখন ফেলের সংখ্যা বেশি, তখন ক্যান্সারের রোগী বাবার লা'শ বাড়িতে রেখে পরীক্ষায় বসা চৌগাছার ঋতু খাতুন জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।ঋতু যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে পরিবারের একমাত্র উপার্জনাক্ষম বাবাকে হা'রিয়ে উচ্চ শিক্ষা নিয়ে শং'কায় পড়েছে অদম্য মেধাবী মেয়েটি।ঋতু খাতুন উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত কবির হোসেন ও রেহেনা খাতুন দম্পতির ২ মেয়ের মধ্যে ছোট।ঋতুর পরিবার ও স্কুল সূত্রে জানা যায়, ঋতুরা দুই বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে। ক্যা*ন্সার আক্রান্ত বাবাকে বাড়িতে রেখে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু করে ঋতু। পরীক্ষা চলাকালীন সময়ে ঋতুর বাবা কবির হোসেন বেশি অসুস্থ হয়ে পড়লে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ১০ মে ঋতুর ইতিহাস পরীক্ষার দিন ভোর রাতে ঋতুর বাবা হাসপাতালে মা'রা যান। লা*শ বাড়িতে আনার প্রক্রিয়া শুরু হয় সকালেই। অন্যদিকে উপজেলা শহর থেকে ১০ কিলোমিটার দুরের গ্রাম হাকিমপুর থেকে চৌগাছা শহরের ছারা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে ঋতুর পরীক্ষা। ঋতুকে পরিবারের পক্ষ থেকে জানতে দেয়া হয়নি যে তার বাবা মারা গেছেন। পরে ঋতু পরীক্ষা কেন্দ্রে পৌছানোর পর লা'শ নেয়া হয় বাড়িতে। পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে ঋতু জানতে পারে বাবা আর ইহজগতে নেই। শেষ বারের মত বাবার মুখ দেখে বিদায় দিয়ে পরবর্তী পরীক্ষার প্রস্তুতিতে বসতে হয় তার। বাবা হা'রানোর শোক নিয়েই পরবর্তী পরীক্ষাগুলো শেষ করে ঋতু। ১০ আগস্ট রেজাল্টের পর দেখা যায় ঋতু জিপিএ-৫ পেয়েছে।রেজাল্টের পর প্রতিক্রিয়ায় ঋতু জানায়, বাবা বেঁচে থাকলে রেজাল্ট দেখে খুবই খুশি হতেন। সবার কাছে বাবার জন্য দোয়াও প্রার্থনার পাশাপাশি বাবার অবর্তমানে নিজের উচ্চ শিক্ষা নিয়ে শঙ্কার কথাও জানিয়েছে সে।স্কুলের সহকারী শিক্ষক শাহানাজ পারভীন জানান, ঋতু খুবই মেধাবী। সে ভালো করবে এটা শিক্ষকরা প্রত্যাশা করতেন। অসুস্থ বাবা ও পরিবারের দারিদ্রতার বাঁধা ঋতুর ফলাফলে কোন বাঁধা হয়ে দাড়াতে পারেনি। স্কুলের শিক্ষকদের প্রত্যাশা ঋতু ভবিষ্যতেও সাফল্যের স্বাক্ষর রাখবে। সমাজের বিত্তবানদের বাবাহারা ঋতুর পাশে দাড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, কোন শিক্ষা বৃত্তির ব্যবস্থা করতে পারলে ঋতুর উচ্চ শিক্ষা সহজ হবে।চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, এটি খুবই খুশির সংবাদ। উপজেলা প্রশাসন এই অদম্য মেধাবীর পাশে থাকবে। ঋতুর উচ্চ শিক্ষার বিষয়ে সর্বোচ্চ সহায়তা করা হবে বলেও জানান তিনি।/টি

আগস্ট ১০, ২০২৬

পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই: বরকত উল্লাহ বুলু

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি:পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু এমপি।রোববার (৯ আগস্ট) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাসান হাট স্কুলে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড চৌমুহনী শাখার উদ্যোগে এক হাজার গাছের চারা বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম হোসেন বাবুল। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বক্তব্য দেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস এবং শাহজালাল ইসলামী ব্যাংক চৌমুহনী শাখার ব্যবস্থাপক এম এ হান্নান।বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি অভিভাবকদের সন্তানদের সঠিকভাবে তত্ত্বাবধান করতে হবে। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বর্তমান প্রজন্মকে জাতীয় এই উদ্যোগে সম্পৃক্ত করতে হবে।অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহাদাত হোসেন, বকশী হাট শাখার ব্যবস্থাপক মাসুদুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।ব্যাংক কর্তৃপক্ষ জানায়, পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় এক মিলিয়ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণের পরিকল্পনা রয়েছে।  

আগস্ট ০৯, ২০২৬

সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান।নিহতদের মধ্যে ইউনিক পরিবহনের যাত্রী তিনজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ ছিলেন। তারা হলেন—সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের তিন বছর বয়সী মেয়ে জাইফা এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার হাজী সাইফুল ইসলাম (৫০)।ওসি আনিসুর রহমান জানান, সকালে কাশিকাপন এলাকায় মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। গুরুতর আহত এক শিশুকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হন।তিনি আরও বলেন, “আমরা নিহতদের পরিচয়সহ আরও বিস্তারিত তথ্য সংগ্রহ কররে আপনাদের জানাচ্ছি।"

আগস্ট ০৭, ২০২৬

১৩০ বছর বয়সী মায়ের সেবা করেন ১০০ বছর বয়সী কন্যা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রাম। জরাজীর্ণ এক ঝুপড়ি ঘরে নিঃশব্দে দিন কাটছিল ফাতেমা বেগম ও তার মেয়ে মানিকজানের। স্থানীয়দের মতে, মা ফাতেমা বেগমের বয়স প্রায় ১৩০ বছর, আর মেয়েকেও ছুঁয়েছে শতবর্ষের কোঠা।স্বাধীনতার পরপরই স্বামীকে হারান ফাতেমা বেগম। আর এক দশক আগে একমাত্র ছেলেও চলে যান না ফেরার দেশে। তারপর থেকেই মা ও মেয়ে একে অপরের একমাত্র পরম আশ্রয়। বয়সের ভারে নুইয়ে পড়লেও, শতবর্ষী মা-কে একা হাতেই আগলে রেখেছেন শতবর্ষী মেয়ে।বর্ষা কিংবা ঝড়ের রাতে এই নড়বড়ে ঘরে মা-মেয়ের সুরক্ষা নিয়ে উদ্বেগে থাকতেন প্রতিবেশীরা। সম্প্রতি তাদের এই করুণ অবস্থার কথা জানতে পেরে এগিয়ে আসে মানবিক সেবা ফাউন্ডেশন। খাদ্যসহায়তার পাশাপাশি তাদের জরাজীর্ণ ঘরটি সরিয়ে একটি পাকা ও টেকসই ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।জীবনের শেষ প্রান্তে এসে একটি মাথার ওপর শক্ত ছাদ পাওয়ার সুসংবাদে স্বস্তির দীর্ঘশ্বাস এখন এই দুই শতবর্ষীর চোখেমুখে। দীর্ঘ অভাব ও হারানোর বেদনার পর, এই নতুন ঘরটি তাদের কাছে শুধু একটি আশ্রয় নয়—জীবনের শেষ মুহূর্তগুলোর জন্য যেন এক পরম উপহার।

আগস্ট ০৪, ২০২৬

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপারসহ চারজন নিহত হয়েছেন।  আজ শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের নাম লুৎফর রহমান। বাকিদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁয় মাছ বিক্রি করে একটি পিকআপ বগুড়ার দিকে আসছিল। শনিবার সকাল ১০টার দিকে পিকআপটি বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছে। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা নওগাঁগামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে গিয়ে চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ী নিহত হন। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং কাহালু থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে।কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতদের মধ্যে একজনের নাম লুৎফর রহমান। অন্যদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আগস্ট ০১, ২০২৬

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ডেভিড ইমনকে ধরতে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন।তিনি আরও জানান, গ্রেফতারের পর ডেভিড ইমনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।/টি

জুলাই ২৯, ২০২৬

বিএনপি-এনসিপি পাল্টাপাল্টি কর্মসুচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জ প্রতিনিধিজাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদলের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে পুরো হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, এনসিপির বিক্ষোভ সমাবেশ ও পথসভার পাশাপাশি একই সময়ে ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা রয়েছে। চলমান উত্তেজনা এবং বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগমের কারণে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, মাইকিং, স্লোগান, পিকেটিং, বিকট শব্দ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।এর আগে এনসিপি তাদের পূর্বঘোষিত মৌলভীবাজার জেলার দুটি ‘জুলাই পদযাত্রা’ স্থগিত করে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ও সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।অন্যদিকে জেলা ছাত্রদল এবং বিএনপিও পৃথক কর্মসূচির ঘোষণা দিলে শহরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা প্রায় ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন থানা মোড় এলাকায় এনসিপির ‘জুলাই বাস্তবায়ন’ সমাবেশ শেষে সংঘর্ষের ঘটনা ঘটে।/টি

জুলাই ২৯, ২০২৬

সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর 'ভিশন সেন্টার' উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জনপ্রতিনিধিদের ক্ষমতার দাপট ও অর্থবিত্ত গড়ার পুরোনো ধারার রাজনীতি বদলে সততা, জবাবদিহিতা এবং সার্বজনীন সেবা নিশ্চিতের 'নতুন রাজনৈতিক বন্দোবস্তের' আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সাথে গ্রামপর্যায়ে প্রযুক্তিভিত্তিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতায় তিনি উদ্বোধন করেছেন অত্যাধুনিক ও নারী-নেতৃত্বাধীন 'জামিরতা ভিশন সেন্টার'।শনিবার (২৫ জুলাই) দুপুরে ভিশন সেন্টার উদ্বোধন করে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের আমূল পরিবর্তনের তাগিদ দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “রাজনীতিতে পুরোনো বন্দোবস্ত ছিল—একবার ভোট পেয়ে এমপি হলে পাঁচ বছর আর জনগণের কাছে আসতে হতো না। কিন্তু আমরা সেই পুরোনো বন্দোবস্ত রাখতে চাই না। নতুন বন্দোবস্ত হচ্ছে রাজনীতিতে কোনো দালান-কোঠা বা গাড়ি-বাড়ি বানানোর সুযোগ থাকবে না।”তিনি আরও স্পষ্ট করেন, "যারা ক্ষমতার জন্য নয়, জনগণের দায়িত্ব নিতে আসবেন—নির্দিষ্ট মেয়াদ শেষে দেখা যাবে তাদের ব্যাংক ব্যালেন্স কমছে, বাড়ছে না। জনপ্রতিনিধিদের নির্ধারিত সময়ের জন্য এসে ফুলটাইম জনগণের কাজ করতে হবে।" প্রতিমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রীর উদাহরণ তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী সকাল ৯টার আগেই অফিসে পৌঁছে দেশের কাজে আত্মনিয়োগ করেন।প্রযুক্তিনির্ভর 'জামিরতা ভিশন সেন্টার' ও গ্রিন হেলথকেয়ারস্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড মুহিত জানান, সারা বাংলাদেশের প্রান্তিক মানুষের কাছে আধুনিক চক্ষুসেবা পৌঁছে দেওয়ার যে স্বপ্ন বিগত ৩ বছর ধরে দেখা হচ্ছিল, জামিরতার এই ভিশন সেন্টার তারই একটি মাইলফলক যাত্রা।তিনি বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সিরাজগঞ্জের প্রত্যন্ত গ্রামের মানুষ ঘরে বসেই ঢাকা বা নিউইয়র্কের মতো শহরের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে সরাসরি চোখের পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করতে পারবেন।শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী চশমা ব্যবহারের সামাজিক কুসংস্কার উড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "কম বয়সে চশমা পরা নিয়ে সমাজে যে ভ্রান্ত ধারণা রয়েছে তা দূর করতে হবে। চশমা কোনো দুর্বলতা নয়, এটি প্রয়োজনে যেমন দৃষ্টিশক্তি স্পষ্ট করে তেমনি এটি একটি ফ্যাশন ও স্মার্টনেস। সঠিক সময়ে চশমা না পরায় বহু শিক্ষার্থী পড়ালেখায় পিছিয়ে পড়ে।" তিনি ছাত্র-ছাত্রীদের নিজেদের এলাকার চোখের রোগী ও প্রবীণদের ছায়ানিযুক্ত চোখ শনাক্ত করে এই ভিশন সেন্টারে নিয়ে আসার 'দৃষ্টি দূত' হওয়ার পরামর্শ দেন।অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং আমুন্ড ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত 'ফিউচার ভিশন সেন্টার' প্রকল্পের আওতায় কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে, যা পরিচালনা করবে 'প্রফেসর এম এ মতিন বিএনএসবি বেজ আই হসপিটাল'। প্রকল্পটির আওতায় দেশজুড়ে ২৫টি পরিবেশবান্ধব নারী-নেতৃত্বাধীন 'গ্রিন ভিশন সেন্টার' স্থাপন করা হচ্ছে, যা সৌরবিদ্যুতের মাধ্যমে চলবে এবং এর ফলে তৃণমূল পর্যায়ে নারীদের নতুন কর্মসংস্থান তৈরি হবে। অরবিস ইন্টারন্যাশনালের বিশ্বখ্যাত টেলিমেডিসিন ও ই-লার্নিং প্ল্যাটফর্ম সাইবারসাইট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পরামর্শের পাশাপাশি রিয়েল-টাইম ভিডিও কনসালটেশন, চোখের দৃষ্টি পরীক্ষা, কম খরচে চশমা সরবরাহ, এবং গ্লুকোমা ও ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং সেবা প্রদান করা হবে।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন এবং অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ।/টি

জুলাই ২৫, ২০২৬

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি উন্নয়ন কাজের কারণে আজ শনিবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গাজীপুরের বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (২৪ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কাশিমপুর জোনাল অফিস।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরের নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্র থেকে দত্ত মার্কেট, ছায়াতল মার্কেট, সুরাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, রাইচমিল হয়ে মিছারবাগ বটতলা পর্যন্ত ১১ কেভি ফিডারটি অনেক বড় এবং অতিরিক্ত লোড রয়েছে। এ কারণে ফিডারটি ছোট করা এবং লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আরও দুটি ফিডার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।এ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কাশিমপুর জোনাল অফিস।বিদ্যুৎ বন্ধ থাকার আওতাভুক্ত এলাকাগুলো হলো—কাশিমপুর, সুরাবাড়ি, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিলের আশপাশের এলাকা, মিছারবাগ বটতলার আশপাশের এলাকা, মাদরাসা বাজারের আশপাশের এলাকা, শাকিল সিনথিয়া রোড, মনটেক্স এর আশপাশের এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, বারেন্ডা (আংশিক), রফিকুল ইসলাম স্কুলের আশপাশের এলাকা, খানকা শরিফের আশপাশের এলাকা, রওশন মার্কেট এলাকা, হাকের নাল ও নয়াপাড়ার আংশিক এলাকা।তবে নির্ধারিত সময়ের আগেই উন্নয়ন কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে কাশিমপুর জোনাল অফিস।/টি

জুলাই ২৫, ২০২৬

আর্জেন্টিনার পরাজয়ে মন খারাপ, হৃদরোগে সমর্থকের মৃত্যু

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে প্রিয় দল আর্জেন্টিনার পরাজয়ের পর মন খারাপ করে বাড়ি ফেরেন সাতক্ষীরার হাফিজুর রহমান ওরফে লালটু (৩৫)। পরে ভোররাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সোমবার (২০ জুলাই) সকালে সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। হাফিজুর রহমান ওই এলাকার আনছার আলীর ছেলে।নিহতের স্বজন জাকির হোসেন জানান, হাফিজুর আর্জেন্টিনা দলের সমর্থক ছিলেন। দলের প্রতিটি খেলা তিনি শহরের কদমতলা এলাকায় বড় পর্দায় দেখতেন। রোববার রাতে কদমতলা এলাকায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল দেখতে যান তিনি। সেখানে অন্য সমর্থকদের সঙ্গে খাওয়া-দাওয়াও করেন।তিনি আরও জানান, খেলায় আর্জেন্টিনার পরাজয়ের পর মন খারাপ করে হাফিজুর বাড়ি ফিরে আসেন। সোমবার ভোরে তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান বলেন, “হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।”/টি

জুলাই ২০, ২০২৬

যশোরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা গ্রামের সালামের মোড় এলাকায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহত দুজনই কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার গোগা গ্রামের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে তিনজন রুদ্রপুরের দিকে যাচ্ছিলেন। পথে গোগা গ্রামের সালামের মোড় এলাকায় রুদ্রপুর-গোগাগামী পাকা সড়কে একটি ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যশোর কোতোয়ালি থানার সুজনপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে নাহিদ এবং বেনাপোলের দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে তুষার হোসেন নিহত হন। এ সময় দৌলতপুর গ্রামের শাহজাহানের ছেলে রুবেল হোসেন আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান।এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং ঘাতক ট্রলির চালককে আটকের চেষ্টা চলছে। নিহত নাহিদ ও তুষার হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জুলাই ২০, ২০২৬

নোয়াখালীতে এটিএন বাংলার ৩০ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি:বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার ২৯ বছর পূর্তি ও ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রতিনিধি তাজুল ইসলাম মানিক ভূঁইয়ার সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এনএস নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহিম, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বিইউএম কামরুল ইসলাম এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম। এছাড়া নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমানসহ জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এটিএন বাংলা বস্তুনিষ্ঠ, সাহসী ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও সত্যনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।আলোচনা শেষে এটিএন বাংলার উত্তরোত্তর সাফল্য, দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমির হোসেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এটিএন বাংলার দীর্ঘায়ু ও সাংবাদিকদের পেশাগত সাফল্য কামনা করেন। নোয়াখালীর বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, সুধীজন এবং সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।/টি

জুলাই ১৫, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo