
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ‘র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার দক্ষ পেশাদার গাড়ি চালক তৈরি করতে প্রশিক্ষনের ওপর এখন আরো বেশি গুরুত্ব দিচ্ছে। গাড়ি চালকদের দক্ষতা উন্নয়নের জন্য এই প্রশিক্ষনের কোনো বিকল্প নেই। বিআরটিএ অনলাইনে বিভিন্ন সেবাকে আরো স্মার্ট ও গতিশীল করেছে যাতে সেবাগ্রহীতাদের হয়রানি কমে। এখন এসব সেবা সম্পর্কে সকলকে জানতে হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় বিআরটিএ মিরপুর কার্যালয়ের(ঢাকা মেট্টো সার্কেল-১) অধীনে পরিচালিত পেশাদার গাড়িচালকদের প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শনকালে তিনি একথা বলেন।
ওই সময় উপস্থিত ছিলেন বিআরটিএ‘র প্রশিক্ষণ শাখার পরিচালক (যুগ্মসচিব) মোছাম্মাৎ মমতাজ বেগম। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষনে অংশ নেন সংস্থার অডিট ও আইন শাখার পরিচালক
প্রসঙ্গত: গত ২৭ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিআরটিএ আয়োজিত পেশাজীবী পরিবহন গাড়িচালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। তারই অংশই হিসেবে এ প্রশিক্ষন কার্যক্রম নিয়মিতভাবে নিকুঞ্জ আবাসিক এলাকার এই কেন্দ্রে পরিচালনা করা হচ্ছে।