logo
youtube logotwitter logofacebook logo
/জাতীয়
নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির আভাস - image

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির আভাস

13 অক্টোবর 2026, বিকাল 12:49

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় তিন বিভাগ খুলনা, বরিশাল ও চট্টগ্রামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এসব বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এদিকে মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও দেশের তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এ সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে তাপমাত্রার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।আবহাওয়ার সিনপটিক অবস্থায় অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে সম্ভাব্য এই লঘুচাপ এবং বিদ্যমান আবহাওয়াগত পরিস্থিতির মধ্যে দেশের উপকূলীয় তিন বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অক্টোবর ১৩, ২০২৬

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য অতি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২১ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়। এতে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতি-সংক্রান্ত যেকোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি-সংক্রান্ত ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার অনুরোধ জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে এ ধরনের তথ্য মোবাইলে সংরক্ষণ ও অন্যদের সঙ্গে আদান-প্রদান থেকেও সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে।এ ছাড়া বাংলাদেশি নাগরিকদের ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস। যেকোনো প্রয়োজনে বা তথ্য জানতে দূতাবাসের নির্ধারিত হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। শ্রমসংক্রান্ত টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৫, পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৬, ডিপ্লোম্যাটিক উইংয়ের নম্বর ৮০০১০০০১২৪ এবং মৃত্যু-সংক্রান্ত হটলাইন নম্বর +৯৬৬৫৭০২১২১৮০।নিয়মিত ও হালনাগাদ তথ্য পেতে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। পেজটির ঠিকানা: https://www.facebook.com/bdembassyrivadh। বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার পাশাপাশি সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা ও দেশটির প্রচলিত আইন মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে দূতাবাস।টি/

অক্টোবর ১২, ২০২৬

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে : পরিবেশমন্ত্রী

সেন্টমার্টিন দ্বীপে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা এবং পর্যটকবাহী জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পর্যটকদের নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থাপনা বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।আজ (সোমবার) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক গমন বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এসময় পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম উপস্থিত ছিলেন।মন্ত্রী বলেন, সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য অক্ষুণ্ন রেখে পর্যটন কার্যক্রম পরিচালনা করতে হবে। দ্বীপের ধারণক্ষমতা, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানির প্রাপ্যতা এবং সামুদ্রিক প্রতিবেশের ওপর পর্যটনের প্রভাব বিবেচনায় নেওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মতামতের ভিত্তিতে পর্যটন ব্যবস্থাপনার বিষয়গুলো অধিকতর পর্যালোচনা করা হবে।পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশ ট্যুরিজম বোর্ড স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে ট্রাভেল পাস ও কিউআর কোডসংবলিত টিকিট ক্রয় এবং পরিবেশ সংরক্ষণমূলক নির্দেশনা অনুসরণের উপর জোর দেন। তিনি একই সাথে দ্বীপে নিষিদ্ধ পলিথিন বহন বন্ধ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন নিরুৎসাহিত করা এবং পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার ওপর গুরুত্ব দেন।সভায় ২০২৬–২০২৭ পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে পর্যটক গমন ও অবস্থান নিয়ন্ত্রণ, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পর্যটকদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। পর্যটনের সময়সীমা, দৈনিক পর্যটক সংখ্যা এবং পর্যটকবাহী জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।সভায় পর্যটন নিয়ন্ত্রণে বিদ্যমান নির্দেশনাগুলোও পর্যালোচনা করা হয়। ২২ অক্টোবর ২০২৫ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী, নভেম্বর মাসে পর্যটকেরা দিনের বেলায় সেন্টমার্টিন ভ্রমণ করে একই দিনে ফিরে আসবেন; রাত্রিযাপন করতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপন করা যাবে। পর্যটকের সংখ্যা গড়ে প্রতিদিন দুই হাজারের বেশি হবে না এবং ফেব্রুয়ারি মাসে পর্যটক যাতায়াত বন্ধ থাকবে। এসব বিধান পুনর্বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।সামুদ্রিক কাছিম, পাখি, প্রবালসহ দ্বীপের জীববৈচিত্র্য সুরক্ষায় বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো বলবৎ থাকবে। এসব নির্দেশনায় রাতে সমুদ্রসৈকত ও সংলগ্ন এলাকায় আলো জ্বালানো, শব্দ সৃষ্টি ও বারবিকিউ পার্টি করা; কেয়াবনে প্রবেশ এবং কেয়া ফল সংগ্রহ ও ক্রয়-বিক্রয়; সৈকতে মোটরসাইকেলসহ অনুরূপ যানবাহন চালানো নিষিদ্ধ রয়েছে।সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা, পর্যটন ব্যবসায়ী ও পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন, পর্যটন ব্যবসায়ী অনলাইনে সভায় অংশ নেন।টি/

অক্টোবর ১২, ২০২৬

তিনদিনে রিয়াদগামী মোট ৯ ফ্লাইট বাতিল

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশ থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েছে। গত তিন দিনে মোট ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সোমবার(১২ অক্টোবর) বাতিল হয়েছে দুটি ফ্লাইট।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি, সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে।বাতিল হওয়া এসব ফ্লাইটের মোট যাত্রীসংখ্যা ছিল ৩ হাজার ১২ জন।এর আগে, রোববার হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। সর্বশেষ রোববার রাতে চালানো হামলায় অন্তত একজন পাকিস্তানি নাগরিক নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত পাঁচবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত বৃহস্পতিবারের হামলায় এক পাইলটসহ সৌদি আরবের তিন নাগরিক নিহত হন। ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজও হামলার লক্ষ্যবস্তু হয়। ওই ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। এ সংঘাতের মধ্যে রিয়াদ বিমানবন্দর হুথিদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।এর আগে হুথিরা সতর্ক করে বলেছিল, কোনো বিমান সংস্থা সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে উড়োজাহাজ পরিচালনা করলে তাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এর মধ্যেই শনিবার রিয়াদ বিমানবন্দরে বড় ধরনের হামলার ঘটনা ঘটে।ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের ভ্রমণসূচিতে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

অক্টোবর ১২, ২০২৬

সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সরকার।রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।এতে বলা হয়, গত ১০ অক্টোবরের ওই হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এতে দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।বাংলাদেশ সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে। একইসঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক স্থাপনায় হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। এ ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে।চলমান সংকটের প্রেক্ষাপটে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

অক্টোবর ১১, ২০২৬

স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রীস্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি ল্যাব স্থাপন, চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধ কার্যক্রম জোরদারে কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।শনিবার (১০ অক্টোবর) রাজশাহী নগরীর একটি হোটেলে সম্প্রসারিত টিকাদান ও অন্যান্য স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনাবিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন৷ প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন। উপজেলা পর্যায়ে প্যাথলজি ল্যাব স্থাপন ও যন্ত্রপাতি সচল করা হলে রোগ নির্ণয় সহজ হবে এবং রোগীদের ভোগান্তি কমবে।তিনি জানান, হাম প্রতিরোধে চলমান টিকাদান ও ক্যাচ-আপ কর্মসূচির আওতায় দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতা কার্যক্রম, মশা ও লার্ভা নিধন এবং চিকিৎসকদের প্রশিক্ষণ জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় দুই হাজার চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।ড. এম এ মুহিত বলেন, রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ অধিক কার্যকর। তাই টিকাদান, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

অক্টোবর ১০, ২০২৬

মালেশিয়ায় কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ ইহতিশামূল হকের বিশ্বজয়!

মালেশিয়ায় কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ ইহতিশামূল হকের বিশ্বজয়!মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা–২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছে ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর কৃতী শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হিরা। আলহামদুলিল্লাহ!বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্য থেকে কয়েক ধাপে বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে বিশ্বদরবারে লাল-সবুজের পতাকা সমুন্নত করেছে বাংলাদেশের হিরা।৬–১০ অক্টোবর অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ এক বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশটির বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রীয় দায়িত্বশীল ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হিরা পুরস্কার হিসেবে পেয়েছে ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার।ইতিপূর্বেও এ প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ, সা'দ নুরসহ অনেকে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনসহ গৌরবোজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রেখেছেন।অত্র প্রতিষ্ঠানের শিক্ষক দেশবাসীর কাছে আন্তরিক দোয়া কামনা করে বলেন  —মহান আল্লাহ তাআলা যেন হিরাসহ আমাদের প্রতিটি শিক্ষার্থীকে যোগ্য আলেম, আদর্শ মানুষ ও দ্বীনের একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করেন। আমিন। 

অক্টোবর ১০, ২০২৬

শিগগিরই সৌদি আরব যাচ্ছেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব যাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন।খুব শিগগির কোনো এক সময়ে এ সফর করবেন তিনি।আজ  শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারি : বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা’ শীর্ষক এ সেমিনারের যৌথ আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।তার সুবিধাজনক সময়ে তাকে স্বাগত জানাতে আমরাও দৃঢ়ভাবে প্রস্তুত রয়েছি।’হুমায়ুন কবির বলেন, ‘মেরিটাইম সিকিউরিটির ক্ষেত্রে আমরা সৌদি আরবের একটি শক্তিশালী অংশীদার। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে আমরা ইতিবাচক আলোচনা করছি। যদি এটি বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূলে থাকে এবং তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তবে আমরা এটিকে ইতিবাচকভাবেই দেখছি।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মো. নজরুল ইসলাম।টি/

অক্টোবর ১০, ২০২৬

বাংলাদেশ-ভারত বৈঠক শেষ হচ্ছে আজ

বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বাণিজ্য বিষয়ে  ১৬তম বৈঠক আজ শেষ হচ্ছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় দেশের বাণিজ্যিক নানা বাধা, পাটজাত পণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক এবং স্থলবন্দরসংক্রান্ত বিষয়সহ দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন বিষয় তুলে ধরার কথা রয়েছে।বৈঠকে অংশ নেয় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল। তারা গত বুধবার নয়াদিল্লির উদ্দেশে দেশ ছেড়েছেন।জানা যায়, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে বাংলাদেশি পাটজাত পণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক, রেলপথে পণ্য পরিবহণ এবং দুই দেশের মধ্যে পণ্যের স্বাভাবিক পরিবহণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। অশুল্ক বাধা দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বড় প্রতিবন্ধক এবং তা নিয়েও আলোচনা হবে জানা যায়।টি/

অক্টোবর ০৯, ২০২৬

ই-সিগারেট ও সব নিকোটিন পণ্য নিষিদ্ধে ৩৫টি সংগঠনের সম্মিলিত আহ্বান

‘জাতীয় তামাকমুক্ত দিবস’-২০২৬ উপলক্ষে ই-সিগারেট/ভ্যাপ, নিকোটিন পাউচ এবং হিটেড টোব্যাকো প্রোডাক্ট (HTP) নিষিদ্ধের আহবান জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এবং তামাক নিয়ন্ত্রণে কার্যরত ৩৫টি সংগঠনের প্রতিনিধিবৃন্দ সম্মিলিতভাবে একটি অবস্থান কর্মসূচি এবং আলোচনা সভার আয়োজন করে। কর্মসূচি থেকে ভবিষ্যৎ প্রজন্মকে নিকোটিনের আসক্তি থেকে রক্ষায় ই-সিগারেট/ভ্যাপ, নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো প্রোডাক্টের উৎপাদন, আমদানি, রপ্তানি, মজুত, বিক্রয়, বিপণন, বিতরণ ও ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়। এছাড়াও সভা থেকে তামাক নিয়ন্ত্রণে বর্তমান ক্ষমতাসীন দলের (বিএনপি) বিগত দিনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে ই-সিগারেট ও সকল প্রকার উদীয়মান নিকোটিন পণ্য নিষিদ্ধের আহবান জানানো হয়।  বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় ধানমন্ডি সাত মসজিদ সড়কস্থ আবাহনী খেলার মাঠের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে গ্রাম বাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক একেএম মাকসুদ এর সভাপতিত্বে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বলা হয়, ই-সিগারেট/ভ্যাপ, নিকোটিন পাউচ এবং হিটেড টোব্যাকো প্রোডাক্ট (HTP)-এর দ্রুত বিস্তার জনস্বাস্থ্যের জন্য নতুন হুমকি হয়ে উঠেছে।অবস্থান কর্মসূচি শেষে আর্থ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুলের সভাপতিত্বে, সকাল ১১টায় ডাব্লিউবিবি ট্রাস্টের কৈবর্ত সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা আয়োজন করা হয়। ডাব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা মিঠুন বৈদ্যর সঞ্চালনায় সভায় প্রবন্ধ উপস্থাপনা করে টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেলের (টিসিআরসি) প্রজেক্ট কো-অর্ডিনেটর ফারহানা জামান লিজা। প্রবন্ধ উপস্থাপনায় ই-সিগারেটের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন নীতিনির্ধারণী পর্যায়ে অপপ্রচার ও তদবিরের চিত্র তুলে ধরা হয়। তিনি আরো বলেন, ২০২৬ সালে দেশব্যাপী ডাব্লিউবিবি ট্রাস্ট পরিচালিত একটি গবেষণা অনুযায়ী তরুণ ধূমপায়ীদের ৭.৪২ শতাংশ ই-সিগারেট সেবনকারী, যা খুবই উদ্বেগজনক।সভাপতির বক্তব্যে আমিনুল ইসলাম বকুল, ৯ অক্টোবর জাতীয় তামাকমুক্ত দিবসকে সরকারিভাবে উদ্যাপন এবং স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি বেগবান হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, ২০১৭ সালে দেশে যেখানে ই-সিগারেট ব্যবহারকারী ছিল মাত্র ০.২ শতাংশ, তা এখন বহুগুণে বৃদ্ধি পেয়েছে।  ‘সেতু’ এর তামাক নিয়ন্ত্রণ প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা বলেন, সরকার কর আরোপ করে ই- সিগারেটকে একপ্রকার বৈধতা দিয়েছে। তিনি তামাক নিয়ন্ত্রণ আইনে ই- সিগারেটকে পুনরায় তামাকপণ্যের আওতায়ও এনে নিষিদ্ধের জোরালো দাবি জানান।সভায় বিশিষ্ট আইনজীবি সৈয়দ মাহবুবুল আলম তাহিন বলেন তরুণদের সুরক্ষায় বাজার সম্প্রসারণের আগেই এসব পণ্যের উপর কার্যকর নিষেধাজ্ঞা প্রয়োজন। তিনি আরো তামাক নিয়ন্ত্রণে আজকের অর্জনের পেছনে রয়েছে তামাক বিরোধী জোটভুক্ত সংগঠনগুলোর নিরলস পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান।ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম সুজন নতুন আইন বা অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে ই-সিগারেট নিষিদ্ধের আহবান জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে বেগবান করার দিকনির্দেশনা প্রদান করেন।ভাইটাল স্ট্র্যাটেজিসের ম্যানেজার ফাহমিদা ইসলাম বলেন, বাটা  দীর্ঘদিন ধরে বেসরকারিভাবে জাতীয় তামাক নিয়ন্ত্রণ দিবস পালন করে আসছে। এটা একটা বিশাল প্রাপ্তি। তিনি ই- সিগারেট নিষিদ্ধে কর্মসূচি চলমান রাখার আহবান জানান।ডাব্লিউবিবি ট্রাস্টের স্বাস্থ্য অধিকার বিভাগের প্রধান সৈয়দা অনন্যা রহমান বলেন, দেশে ক্যান্সারসহ বিভিন্ন অসংক্রামক রোগের চিকিৎসায় হাসপাতালগুলোতে ক্রমবর্ধমান চাপ আশঙ্কাজনকভাবে বাড়ছে; এমনকি প্রায় ৭ হাজার ক্যান্সার রোগীর কেমোথেরাথির সিরিয়াল ২০২৮ সাল পর্যন্ত ঠেকেছে। এমন পরিস্থিতিতে নতুন প্রজন্মকে নিকোটিনের আসক্তি থেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি।এছাড়াও বক্তারা, শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধে শিক্ষা অফিসারদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়ার পাশাপাশি জেলা উপজেলার মাসিক সমন্বয় মিটিংয়ে উদীয়মান নিকোটিন পণ্যের ক্ষতিকর দিকগুলোও আলোচনায় অন্তর্ভুক্ত করার আহবান জানান। পরিশেষে বক্তারা প্রাথমিক শিক্ষা কারিকুলামে বিদ্যমান তামাকজাত দ্রব্যের পাশাপাশি ই- সিগারেট, ভ্যাপসহ সকল উদীয়মান নিকোটিন পণ্যের ক্ষতিকর দিকগুলো যুক্ত করার আহ্বান জানান।

অক্টোবর ০৮, ২০২৬

চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের চক্ষু স্বাস্থ্যের উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে সরকার ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় সিরডাপ (CIRDAP)  কনফারেন্স রুমে  আইএনজিও ফোরাম ও এনআইওঅ্যান্ডএইচের যৌথ  উদ্যোগে'বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬' উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন৷ এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. সৈয়দ মেহবুব উল কাদির।এম এ মুহিত বলেন, দেশের প্রতিটি জেলা ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে এই অর্থ বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ, চক্ষু সেবার অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। তিনি বলেন, দেশব্যাপী বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন এবং ১ কোটি চশমা বিতরণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রায় ২ কোটি মানুষকে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবার আওতায় আনা হবে।স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্কুলশিক্ষার্থীরাও এই কর্মসূচির আওতায় থাকবে। শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা, প্রয়োজনীয় চশমা প্রদানসহ অন্যান্য প্রয়োজনীয় চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি  আরো বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত ও সহজলভ্য চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে চক্ষু স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করা হবে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএপিবির বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি চেয়ার ও অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, ওএসবির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো. জিন্নু রেইন (নিউটন) এবং ওএসবির প্রেসিডেন্ট ডা. মো. তৌহিদুর রহমান। এছাড়া অনুষ্ঠানের আলোচনা পর্বটি পরিচালনা করেন হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রোগ্রাম হেড ডা. আফসানা হাবিব শিউলি। 

অক্টোবর ০৮, ২০২৬

সারা দেশে হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরো চারজনের মৃত্যু হয়েছে বলে জানাগেছে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৪২৮ জন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩৩২ জন এবং গত ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা দুই লাখ এক হাজার ৬২৫ জন।গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৬ জন, গত ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ১১৬ জন।গত ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৭৮ হাজার ১১৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৭১ হাজার ৬৮০ জন।টি/  

অক্টোবর ০৮, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo