
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস। আজ বুধবার (২৫ মার্চ) বিকেলে ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে ঘটনার সময় আনুমানিক ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বাসটি ফেরিতে ওঠার মুহূর্তে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মুহূর্তের মধ্যেই সেটি খরস্রোতা পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের প্রচেষ্টায় তাৎক্ষণিকভাবে ১০ থেকে ১২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, বাকি যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। দুর্ঘটনার পর থেকেই নিখোঁজদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঘাট এলাকা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া
/টিএ