
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চট্টগ্রাম-৬ আসনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী শেষ মুহূর্তের প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন ইউনিয়নে এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে মতবিনিময় করছেন। নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে ধানের শীষে ভোট প্রার্থনা করছেন তিনি। রোববার দক্ষিণ রাউজানে এক পথসভায় অংশগ্রহণ করেন গিয়াস কাদের চৌধুরী।
পথসভায় তিনি বলেন, "রাউজানে অতীতে সন্ত্রাস, চাঁদাবাজি এমনকি আয়নাঘর পর্যন্ত ছিল। সাধারণ মানুষ ছিল একরকম জিম্মি।" তিনি এসব সমস্যার পরিবর্তন এনে রাউজানে শান্তি প্রতিষ্ঠা, জনমনে স্বস্তি ফেরানো এবং সন্ত্রাস দমন করে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।
গিয়াস কাদের চৌধুরী আরও বলেন, যদি নির্বাচনে তিনি জয়ী হন, তবে রাউজানের শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোসহ সব খাতে
পথসভায় রাউজানের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গিয়াস কাদের চৌধুরী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান।