
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে ৩য় রংপুর বিভাগীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনটি রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে।
সম্মেলনে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা ও ক্যাম্পাসভিত্তিক মোট ১২টি টিমের প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে সাধারণ সদস্যদের পাশাপাশি সংগঠনের দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন। এর মধ্যে ৭টি জেলা, ৩টি উপজেলা এবং ২টি ক্যাম্পাস টিম প্রতিনিধিত্ব করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আনিসুজ্জামান নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ তানবীর হোসেন আশরাফী (সভাপতি, বাংলার চোখ, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী) এবং ইফতেখার আলম (জুনিয়র ইনস্ট্রাক্টর, রংপুর
বর্তমানে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির রংপুর বিভাগীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সাইদ খান। তার নেতৃত্বে সারাদিনব্যাপী এ স্বেচ্ছাসেবী মিলনমেলা সফলভাবে সম্পন্ন হয়।
সম্মেলনে রক্তদানের গুরুত্ব, স্বেচ্ছাসেবী কার্যক্রমের সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সেবার মানসিকতা আরও জোরদার হবে।