
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে জোরালো প্রচার-প্রচারণা চলছে। নির্বাচনী মাঠে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন আসনের প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম-১৫ আসনে সাতকানিয়া-লোহাগড়া এলাকায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।
এই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহাজাহান চৌধুরী নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে ভোটারদের কাছে পৌঁছাতে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন। আগামীকাল প্রচারণার শেষ দিন হওয়ায় তিনি সকাল থেকেই বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগে অংশ নেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে শাহাজাহান চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে সাতকানিয়া-লোহাগড়ার মানুষ নানা বঞ্চনা ও সমস্যার মুখোমুখি। এসব সমস্যা সমাধানে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন বলে তিনি
এদিকে চট্টগ্রাম-৬ আসনে প্রচারণার শেষ দিনে রাউজানে ব্যাপক গণসংযোগ, গণমিছিল ও জনসভা করেছেন বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। দক্ষিণ রাউজানে আয়োজিত বিশাল জনসভায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় বক্তব্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সন্ত্রাসমুক্ত, উন্নত ও সমৃদ্ধ রাউজান গড়ার অঙ্গীকার ব্যক্ত করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি একটি মহল বিভ্রান্তি ও গুজব ছড়াচ্ছে দাবি করে সেদিকে কান না দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।