logo
youtube logotwitter logofacebook logo

পরকীয়া

ব্রাহ্মণবাড়িয়ায় পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন - image

ব্রাহ্মণবাড়িয়ায় পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

18 এপ্রিল 2023, বিকাল 6:00

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে জান্নাতুল ফেরদৌসী (৩৫) নামের তিন সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী কাউসার মোল্লা (৫০)। আজ বুধবার সকালে পৌর শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকালেই ঘর থেকে মরদেহ উদ্ধার করে। জানা গেছে, কাউসার মোল্লা অবসরপ্রাপ্ত সেনাসদস্য। ঘটনার পর থেকে তিনি পলাতক। তিনি সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের মৃত মো. আউয়াল মিয়ার ছেলে। এ ছাড়া নিহত জান্নাতুল ফেরদৌসী জেলার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর দিঘীর পাড় এলাকার মৃত আরু মিয়ার মেয়ে।নিহতের পরিবারের সদস্যরা জানান, কাউসার মোল্লা ও জান্নাতুল শহরের কলেজপাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তবে কাউসার দীর্ঘদিন ধরে জুয়া খেলা ও পরকীয়ায় লিপ্ত ছিলেন। এসব নিয়ে প্রায়ই জান্নাতুলের সঙ্গে স্বামীর কলহ হতো। এরই জের ধরে সকালে কাউসার মোল্লা ধারালো ছুরি দিয়ে স্ত্রী জান্নাতুলকে হত্যা করে। বিষয়টি টের পেয়ে তাদের সন্তানরা কক্ষে যাওয়ামাত্রই তিনি তাদের ঘরে আটকিয়ে পালিয়ে যান। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এপ্রিল ১৮, ২০২৩
সারপ্রাইজ দিতে গিয়ে স্ত্রীর পরকীয়া হাতেনাতে ধরলেন স্বামী - image

সারপ্রাইজ দিতে গিয়ে স্ত্রীর পরকীয়া হাতেনাতে ধরলেন স্বামী

07 অক্টোবর 2025, সকাল 12:00

বিশেষ দিনে প্রিয়তমা স্ত্রীকে সারপ্রাইজ দিতে নানা উপহার নিয়ে অফিস থেকে আগে আগে বের হয়েছিলেন এক স্বামী। ভেবেছিলেন, আজকের দিনটা বুঝি স্মরণীয় হতে চলেছে। কিন্তু বাসায় ফিরে তিনি যা দেখলেন তাতে যেন কারযত তার পায়ের মাটি সরে গেছে। তারই বিছানায় স্ত্রীকে তার পরকীয়া প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন সেই হতভাগ্য স্বামী। আর এমন ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমগুলোতে। জানা গেছে, ঘটনাটি ঘটেছে রংপুরের পুকুরপাড় চারতলা মোড় এলাকায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তির স্ত্রী তখন অসংলগ্ন পোশাকে লজ্জায় মুখ ঢাকতে ব্যস্ত। আর জানালার কাটা গ্রিল হাতে দাড়িয়ে আছেন ওই পরকীয়া প্রেমিক। দৃশ্যটি এতটাই বিব্রতকর যে অনেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন। ওই ব্যক্তি বা এই ঘটনার সম্পর্কে যদিও বিস্তারিত কিছু জানা যায়নি। এলাকাসূত্রে জানা গেছে, ওই ব্যক্তি স্ত্রীকে সারপ্রাইজ দিতে আগে আগে বাসায় ফেরেন। কিন্তু দরজায় কড়া নাড়তেই যেন সব আনন্দ জমে গেলো এক অজানা আশঙ্কায়। বারবার ডাকে কোনো সাড়া না মেলায় মনে হলো, কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। আতঙ্ক আর সন্দেহ নিয়ে তিনি উকি দিলেন জানালায়। কিন্তু সেখানে তিনি দেখলেন, এক যুবক জানালার গ্রিল খুলে পালানোর চেষ্টা করছে! সেই মুহূর্তে স্পষ্ট হয়ে গেল, স্ত্রী কেন দরজা খুলছিল না। নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে এমন অবস্থায় দেখে বিস্ময়ে, রাগে, ক্ষোভে কাঁপতে থাকেন স্বামী। মুহূর্তেই আশপাশে জমে যায় প্রতিবেশীদের ভিড়। এরপর কেউ একজন পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। পরকীয়া শুধু একটি প্রতারণা নয়, এটি বিশ্বাস, শ্রদ্ধা ও পারিবারিক মূল্যের প্রতি এক নির্মম আঘাত। একজন স্বামী সারাদিন পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটাতে চায়। অথচ তার প্রিয় মানুষটিই যদি প্রতারণার মুখোশ পরে, তাহলে সেই বিশ্বাস আর কোথায় থাকে? অনেকে মনে করেন, প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে এমন ঘটনা ঘটে, কিন্তু এই ভিডিও প্রমাণ করে, পরকীয়া এখন ছড়িয়ে পড়েছে সমাজের গভীরে।     এমি/এটিএন বাংলা

অক্টোবর ০৭, ২০২৫
পরকীয়া প্রেমিককে একান্তে ডাকলেন প্রবাসীর স্ত্রী, অতঃপর যা ঘটল - image

পরকীয়া প্রেমিককে একান্তে ডাকলেন প্রবাসীর স্ত্রী, অতঃপর যা ঘটল

08 অক্টোবর 2025, সকাল 12:00

স্বামী প্রবাসে হাড়ভাঙা পরিশ্রমে ব্যস্ত আর এই সুযোগে নিজের অনৈতিক চাহিদা মেটাতে এক ব্যক্তির সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন এক গৃহবধূ। কিন্তু যখন প্রেমিক বিয়ের দাবি জানায়, তখন পাল্টে যায় গল্পের মোড়! এরপর প্রেমিককে একান্তে সময় কাটাতে নিজের বাড়িতে ডাকেন ওই প্রেমিকা আর তাতে স্ত্রী সন্তানকে তুচ্ছ করে তিনি ছুটে যান তার বাড়ি। দুদিন কেটে গেলেও বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়েন ওই ব্যক্তির স্ত্রী। এরপর সেই প্রেমিকা তার প্রেমিকের স্ত্রীকে কল দিয়ে যা বলেছিল তা যেন কেউ কল্পনাও করতে পারেনি। কি হয়েছিলো সেদিন? অবশেষে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। সেই পরকীয়া প্রেমিকার হাতেই প্রাণ গেছে স্বপন প্রামাণিক নামের সেই ব্যক্তির। আর তার মরদেহ পাওয়া গেছে সেই প্রেমিকা রত্নার খাটের নিচ থেকে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়ায়। নিহত স্বপনের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, তিন চার বছর ধরে প্রবাসী আরিফের স্ত্রী রত্নার সঙ্গে পরকীয়ার সম্পর্ক স্বপনের। পেশায় কাঠমিস্ত্রী স্বপন নিজের সংসারে ভরণপোষণ না দিয়ে প্রেমিকা রত্নাকে ঠিকই টাকা দিতেন। এমনকি কাজে যাওয়ার বাহানায় প্রায়ই একান্তে সময় কাটাতেন রত্নার বাড়িতে। এরপর কয়েকদিন আগে হঠাৎ কাজের কথা বলে বলে দুদিন বাসায় না ফিরলে উৎকণ্ঠা বাড়তে থাকে তার স্ত্রী-সন্তানদের। হঠাৎ অচেনা নাম্বার থেকে পরকীয়া প্রেমিকা জানান যে তার স্বামী বেঁচে নেই। আর তাতে মাথায় আকাশ ভেঙে পড়ে স্বপনের স্ত্রী মায়া খাতুনের। এরপর সাঁথিয়া থানায় এসে স্ত্রী ও স্বজনরা স্বপনের মরদেহ শনাক্ত করেন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গিয়ে রত্নার বাড়ির খাটের নিচে স্বপনের মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। নিহতের ভাইয়ের অভিযোগ,রত্না বিয়ের প্রতিশ্রুতিতে স্বপনকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তবে রত্নার দাবি, স্বপন নাকি নিজেই তার বাসায় গিয়ে আত্মহত্যা করেছেন! এ নিয়ে এলাকায় শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা ও তর্ক-বিতর্ক। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আপাতত একটি অপমৃত্যুর মামলা নেওয়া হলেও, রিপোর্ট পেলে হত্যা মামলা হিসেবে বিবেচনা করা হতে পারে।     এমি/এটিএন বাংলা

অক্টোবর ০৮, ২০২৫
প্রবাসীর স্ত্রীকে যুবদল সভাপতির সঙ্গে বিয়ে দিলেন যুবলীগ নেতা - image

প্রবাসীর স্ত্রীকে যুবদল সভাপতির সঙ্গে বিয়ে দিলেন যুবলীগ নেতা

23 অক্টোবর 2025, বিকাল 8:21

স্বামী বিদেশে আর সেই সুযোগে পরকীয়া প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটাতেন এক গৃহবধূ। তেমনি একদিন বরাবরের মতো প্রেমিককে কাছে ডেকেছিলেন তিনি। আর দুজন যখনই ঘনিষ্ঠ মুহূর্তে ছিলেন ঠিক তখনই বেরসিক গ্রামবাসীরা ওই বাসায় এনে হানা দেয়। আর এরপর শালিসের নামে হাত পা বেধে ওই নারীকে বেঁধে সবার সামনে লাঠিপেটা করেন এক যুবলীগনেতা। আর শুধু তাই ই নয় পেটানোর পর তাকে পরকীয়া প্রেমিকের সঙ্গে জোর করে বিয়েও দিয়েছেন। আর এমন ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে।ঘটনাটি গত ১৬ অক্টোবর রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগরগ্রামে ঘটলেও মঙ্গলবার রাতে ভিডিওটি ভাইরাল হয়। অভিযুক্ত বজলুর রহমান শ্রীপুর ইউনিয়নের যুবলীগের সহসভাপতি। নির্যাতনের শিকার গৃহবধূ ওই গ্রামের প্রবাসীরতন মিয়ার স্ত্রী। আর প্রেমিক বিল্লাল মিয়া তারাপুষ্করুণী গ্রামের ৮নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ওই গৃহবধুকে লাঠি দিয়ে আঘাত করছেন যুবলীগ নেতা বজলুর রহমান। এসময় ওইনারীর পাশে তার পরকীয়া প্রেমিককে দেখা গেছে। ওই গৃহবধুকে আঘাত করা হলেও এসময় পরকীয়া প্রেমিককেকোনো আঘাত করা হয়নি।স্থানীয়রাজানিয়েছেন, পরকীয়ার অভিযোগে ১৬ অক্টোবর রাতেদুজনকে আটক করেন স্থানীয়রা। পরে মেম্বার বজলুর রহমান উপস্থিত হয়ে ওই নারীকে লাঠিপেটা করেন। পরদিন ১৭ অক্টোবর সকালেসেই ইউপি সদস্যের নেতৃত্বে সালিশ বৈঠকে বসেন সবাই। আর সালিশের সিদ্ধান্ত অনুযায়ী ওই নারীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, বিল্লাল বিবাহিত এবং তার চার মেয়ে রয়েছে। এছাড়াও নির্যাতনের শিকার প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী বলে জানা গেছে।এদিকে স্থানীয়রাদুটি সংসার ভাঙ্গনের পেছনে আওয়ামী লীগ নেতা বজলু মিয়াকে দায়ী করে তার বিচার দাবি করেছেন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার ওসি জানিয়েছেন, প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের একটি ভিডিও তাদের নজরে এসেছে। সতত্য যাচাই করে এই বিষয়ে আইনগতব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।/টিএ 

অক্টোবর ২৩, ২০২৫
অশ্লীল ভিডিও আসক্তি, পরকাল ও ব্যক্তিজীবনে এর বিধ্বংসী প্রভাব - image

অশ্লীল ভিডিও আসক্তি, পরকাল ও ব্যক্তিজীবনে এর বিধ্বংসী প্রভাব

22 এপ্রিল 2026, বিকাল 9:45

বর্তমান ডিজিটাল যুগে পর্নোগ্রাফি বা অশ্লীল ভিডিওর সহজলভ্যতা চারিত্রিক ও ধর্মীয় অবক্ষয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসলামি শরিয়ত অনুযায়ী, মহান আল্লাহ তাআলা প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল প্রকার অশ্লীলতাকে কঠোরভাবে হারাম করেছেন। পবিত্র কুরআনের সূরা আরাফে আল্লাহ স্পষ্ট করেছেন যে, পাপাচার ও অন্যায়-অত্যাচার আল্লাহ পছন্দ করেন না। পরপুরুষ বা পরনারীর দিকে কামনাবাসনা নিয়ে তাকানো যেমন গুনাহ, তেমনি ছবি বা ভিডিওর মাধ্যমে অশ্লীলতা দেখা চোখের গুরুতর পাপ হিসেবে বিবেচিত।কিয়ামতের কঠিন দিনে মানুষের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ তার কৃতকর্মের সাক্ষ্য দেবে। সূরা ইয়াসিন ও সূরা ইসরা-তে বর্ণিত হয়েছে যে, মানুষের কান, চোখ এবং অন্তঃকরণ—প্রত্যেকটি বিষয়েই সেদিন জিজ্ঞাসাবাদ করা হবে। আজ যা গোপনে দেখা হচ্ছে, তওবা না করলে পরকালে সেই গোপনীয়তা ফাঁস হয়ে যাবে এবং হাত-পা আল্লাহর কাছে ব্যক্তির পাপের সাক্ষ্য প্রদান করবে। ফেরেশতারা প্রতিটি মুহূর্তের রেকর্ড রাখছেন, যা থেকে বাঁচার কোনো উপায় নেই।অশ্লীল ভিডিও দেখার কুফল কেবল পরকালেই সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের ইহকালীন জীবনকেও বিষাক্ত করে তোলে। এর ফলে মানুষের অন্তর থেকে ঈমানের স্বাদ ও আল্লাহর ভীতি উঠে যায় এবং অন্তর শয়তানের নিয়ন্ত্রণে চলে যায়। আসক্ত ব্যক্তি মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা ও একাকীত্বে ভোগে। এটি তাকে ধীরে ধীরে জিনা-ব্যভিচার ও হস্তমৈথুনের মতো আরও বড় পাপাচারের দিকে ঠেলে দেয়, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের চরম ক্ষতিসাধন করে।পারিবারিক জীবনেও এর প্রভাব অত্যন্ত ভয়াবহ। বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে স্বামী-স্ত্রীর স্বাভাবিক সম্পর্কে ফাটল ধরে এবং পরকীয়ার মতো সামাজিক ব্যাধি মাথাচাড়া দিয়ে ওঠে। অশ্লীলতায় অভ্যস্ত হওয়ার ফলে হালাল জীবনসঙ্গীও অপছন্দনীয় হয়ে উঠতে পারে, যা শেষ পর্যন্ত সংসার ভাঙার কারণ হয়। এর ফলে ইবাদত-বন্দেগিতে অনীহা তৈরি হয় এবং ব্যক্তি ধীরে ধীরে দ্বীন থেকে দূরে সরে গিয়ে অন্ধকারে নিমজ্জিত হয়।তবে প্রচলিত একটি ধারণা যে, পর্নোগ্রাফি দেখলে পরকালে কোনো আমলই কাজে আসবে না বা সব আমল বরবাদ হয়ে যাবে—এটি সঠিক নয়। এটি বড় গুনাহ হলেও শিরক বা কুফরি নয় যে সব নেক আমল ধ্বংস হয়ে যাবে। এই পাপ থেকে মুক্তির একমাত্র পথ হলো একনিষ্ঠভাবে তওবা করা, অশ্লীলতার সকল মাধ্যম থেকে দূরে থাকা এবং ইবাদত ও সৎকাজে নিজেকে মগ্ন রাখা। আল্লাহ আমাদের এই ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।

এপ্রিল ২২, ২০২৬
২০ বছর পর ওটিটিতে ফিরছে ‘কাভি আলবিদা না ক্যাহনা’ - image

২০ বছর পর ওটিটিতে ফিরছে ‘কাভি আলবিদা না ক্যাহনা’

27 এপ্রিল 2026, বিকাল 5:13

দুই দশক আগে বক্স অফিসে ঝড় তোলা এবং আলোচনার জন্ম দেওয়া সিনেমা ‘কাভি আলবিদা না ক্যাহনা’ আবারও পর্দায় ফিরছে। তবে এবার বড় পর্দায় নয়, পরিচালক করণ জোহর তার এই বহুল আলোচিত গল্পটিকে ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি দীর্ঘ ওয়েব সিরিজ হিসেবে নতুন করে নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। ২০ বছর পর সিনেমাটি নিয়ে পরিচালকের এমন মন্তব্যে বলিউডে নতুন করে শোরগোল শুরু হয়েছে।সম্প্রতি সংবাদমাধ্যম ‘দ্য উইক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জোহর জানান, একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে এই প্রজেক্ট নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। তার মতে, বর্তমানে দর্শকদের রুচি এবং কনটেন্ট দেখার অভ্যাসে বড় পরিবর্তন এসেছে। সিনেমা হিসেবে যা হয়তো কিছুটা সংক্ষিপ্ত ছিল, সিরিজ হিসেবে সেই গল্পকে আরও বিশদভাবে এবং নিপুণভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাওয়া যাবে।পরিচালক স্পষ্ট করেছেন যে, এটি কেবল মূল সিনেমার সাধারণ কোনো রিমেক হবে না। আধুনিক সমাজের জটিল সম্পর্ক, মানসিক টানাপোড়েন এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিবাহবহির্ভূত সম্পর্কের গভীরতা আরও স্পষ্টভাবে সিরিজে তুলে ধরা হবে। করণ মনে করেন, বর্তমান সময়ে সিরিজের ফরম্যাটটি এই ধরনের সংবেদনশীল গল্পের জন্য অনেক বেশি উপযুক্ত এবং সময়োপযোগী।সিরিজটি নিয়ে ভক্তদের মনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এর কাস্টিং। ২০০৬ সালের মূল সিনেমায় অভিনয় করেছিলেন শাহরুখ খান, রানি মুখার্জি, প্রীতি জিনতা এবং অভিষেক বচ্চনের মতো বড় তারকারা। তবে নতুন এই ডিজিটাল সংস্করণে পুরনো মুখগুলোই থাকবে নাকি নতুন প্রজন্মের কোনো তারকারা স্থলাভিষিক্ত হবেন, সে বিষয়ে করণ জোহর এখনো মুখ খোলেননি।উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। পরকীয়া ও দাম্পত্য কলহের মতো সাহসী বিষয়বস্তুর কারণে সমাদৃত হওয়ার পাশাপাশি অনেক সমালোচনার মুখোমুখিও হতে হয়েছিল নির্মাতাকে। বিশ্বজুড়ে ১১০ কোটি রুপি আয় করা এই সিনেমাটিতে অমিতাভ বচ্চন ও কিরণ খেরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। এখন দেখার বিষয়, ওয়েব সিরিজ হিসেবে আধুনিক দর্শকদের কাছে এটি কতটা আবেদন তৈরি করতে পারে।/টিএ

এপ্রিল ২৭, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo