জানা গেছে, কাউসার মোল্লা অবসরপ্রাপ্ত সেনাসদস্য। ঘটনার পর থেকে তিনি পলাতক। তিনি সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের মৃত মো. আউয়াল মিয়ার ছেলে। এ ছাড়া নিহত জান্নাতুল ফেরদৌসী জেলার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর দিঘীর পাড় এলাকার মৃত আরু মিয়ার মেয়ে।নিহতের পরিবারের সদস্যরা জানান, কাউসার মোল্লা ও জান্নাতুল
শহরের কলেজপাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তবে কাউসার দীর্ঘদিন ধরে জুয়া খেলা ও পরকীয়ায় লিপ্ত ছিলেন। এসব নিয়ে প্রায়ই জান্নাতুলের সঙ্গে স্বামীর কলহ হতো। এরই জের ধরে সকালে কাউসার মোল্লা ধারালো ছুরি দিয়ে স্ত্রী জান্নাতুলকে হত্যা করে। বিষয়টি টের পেয়ে তাদের সন্তানরা কক্ষে যাওয়ামাত্রই তিনি তাদের ঘরে আটকিয়ে পালিয়ে যান।