
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দীপন জানান, আগামী কোরবানির ঈদে ‘অন্তর্জাল’ আসবে এটা চূড়ান্ত। এ মাসের মধ্যে সেন্সর হবে। আগের দুই সিনেমার চেয়ে ‘অন্তর্জাল’ তার কাছে সবচেয়ে কঠিন চলচ্চিত্র। চরিত্রগুলো মানানসই করতে সিয়াম, মিম, সুমন, সুনেরাহ অনেক সময় দিয়েছেন।দীপন
মিম বলেন, ইন্টারনেটের দুনিয়া রহস্যময়, যেখানে অসাবধানতা মানেই বিপদ। সেই বিপদের কারণ কি? মানুষ নাকি অন্যকিছু? আমাদের মানবজাতির ভবিষ্যৎ কী? সেই সব রহস্যের জাল আর চাল নিয়ে ঈদুল আজহায় আসছে বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার 'অন্তর্জাল'। রহস্যের উদঘাটনে আপনিও যোগ দিন।
‘অন্তর্জাল’ সিনেমার গল্প লিখেছেন দীপঙ্কর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।