
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মা হওয়ার পর দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ নামের ক্রাইম-থ্রিলার সিরিজের মাধ্যমে ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে তার। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে সিরিজটির প্রথম ঝলক।
‘শক: ট্রাস্ট নো ওয়ান’-এর শুটিং চলাকালীন নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পারেন পরিণীতি। তাই মজা করে তিনি মনে করেন, গর্ভে থাকা অবস্থাতেই তার ছেলে নীরেরও অভিনয়ে হাতেখড়ি হয়ে গেছে। অর্থাৎ মায়ের সঙ্গে শুটিং সেটে থেকেই নীরের অভিনয়ের প্রথম অভিজ্ঞতা হয়েছে।
শুটিংয়ের সেই সময় নির্মাতা ও পুরো টিম তাকে অনেক সহযোগিতা করেছেন বলেও জানান পরিণীতি। তিনি বলেন, সবাই তার অনেক যত্ন নিয়েছেন এবং আগলে রেখেছেন। এমন সহযোগিতাপূর্ণ নির্মাতাদের সঙ্গে কাজ করতে
পরিণীতির ভাষায়, পুরো অভিজ্ঞতাটি তার জন্য ছিল অত্যন্ত সুন্দর। তারা মজা করে বলতেন, এটি যেমন তার ওয়েব সিরিজে ‘ডেবিউ’, তেমনি নীরেরও অভিনয়ে ‘ডেবিউ’। আর এ কারণেই সিরিজটি তার কাছে সবসময় বিশেষ হয়ে থাকবে।
‘শক: ট্রাস্ট নো ওয়ান’ মূলত একটি ক্রাইম-থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ। এতে সন্তানকে ফিরে পেতে এক মায়ের দীর্ঘ ৯ বছরের আপসহীন লড়াইয়ের গল্প তুলে ধরা হবে। সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম Netflix-এ মুক্তি পাবে সিরিজটি।
/টি