
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের শক্তিমান অভিনেতা এটিএম শামসুজ্জামানের জন্মদিন আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)। ১৯৪১ সালের এই দিনে নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন বরেণ্য এই শিল্পী। বেঁচে থাকলে আজ ৮৫ বছরে পা রাখতেন তিনি। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার, কাহিনিকার ও পরিচালক হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন গুণী এই শিল্পী।
১৯৬১ সালে উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন এটিএম শামসুজ্জামান। পরে চিত্রনাট্যকার হিসেবে কাজ করেন ‘জলছবি’ সিনেমায়। দীর্ঘ কর্মজীবনে শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জলছবি’, ‘জীবন তৃষ্ণা’, ‘স্বপ্ন দিয়ে ঘেরা’, ‘যে আগুনে পুড়ি’, ‘মাটির ঘর’, ‘মাটির কসম’, ‘চিৎকার’ ও ‘লাল কাজল’।
১৯৬৫ সালে অভিনেতা
একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী পরিচালনাতেও দক্ষতার প্রমাণ রাখেন। তার পরিচালিত একমাত্র সিনেমা ‘এবাদত’। অভিনয় জীবনে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি। কাজী হায়াৎ পরিচালিত ‘দায়ী কে’ সিনেমার জন্য দুটি বিভাগে পুরস্কার পান এটিএম শামসুজ্জামান। পরে ‘চুড়িওয়ালা’, ‘মন বসে না পড়ার টেবিলে’ ও ‘চোরাবালি’ সিনেমায় অভিনয়ের জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
বর্ণাঢ্য কর্মজীবনে অসংখ্য চরিত্রে অভিনয় করে কখনো দর্শকদের হাসিয়েছেন, কখনো কাঁদিয়েছেন, আবার খলচরিত্রে তৈরি করেছেন তীব্র ঘৃণা। তার অভিনয়ের স্বতন্ত্র ভঙ্গি ও সংলাপ বলার ধরন বাংলা নাটক ও চলচ্চিত্রে তাকে করে তুলেছে অনন্য এক শিল্পী। ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান এটিএম শামসুজ্জামান। মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও তার অভিনয় ও সৃষ্টিশীলতার মধ্য দিয়ে আজও দর্শকের হৃদয়ে বেঁচে আছেন এই কিংবদন্তি।
/টি