
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মুক্তির বাকি এখনও প্রায় তিন মাস, কিন্তু এখনই বক্স অফিসে ঝড় তুলেছে মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। উত্তর আমেরিকার বাজারে কেবল অগ্রিম টিকিট বিক্রি থেকেই সিনেমাটি আয় করে নিয়েছে প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকা।
বিক্রি হওয়া টিকিটের ৭০ শতাংশেরও বেশি প্রিমিয়াম লার্জ-ফরম্যাট বা ‘ইনফিনিটি ভিশন’ স্ক্রিনের। সিনেমাটির চোখধাঁধানো ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিতেই দর্শকরা সাধারণ স্ক্রিন ছেড়ে প্রিমিয়াম স্ক্রিনগুলোর টিকিট কিনছেন।
তবে বড়দিনের ছুটির মৌসুমে প্রেক্ষাগৃহে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে পারে ‘ডুমসডে’। কারণ একই সময়ে মুক্তি পাচ্ছে ফরাসি-কানাডীয় নির্মাতা দ্যনি ভিলনভের আলোচিত সিনেমা ‘ডুন: পার্ট থ্রি’। আইম্যাক্স পর্দায় ‘ডুন ৩’ এবং অন্যান্য প্রিমিয়াম স্ক্রিনে ‘ডুমসডে’র দাপট
এদিকে দর্শকদের নতুন সিনেমার পটভূমি ভালোভাবে বোঝাতে ডিজনি প্লাসে পূর্ববর্তী ১৫টি গুরুত্বপূর্ণ সিনেমা ও সিরিজের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এর পাশাপাশি আগামী ২৫ সেপ্টেম্বর অতিরিক্ত দৃশ্য যুক্ত করে পুনরায় প্রেক্ষাগৃহে আনা হচ্ছে ২০১৯ সালের জনপ্রিয় ছবি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম: এনকোর’।
প্রকাশের পর সিনেমাটির ট্রেলারটি ডিজনির ইতিহাসে সর্বাধিক এবং বিশ্বজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ দেখা ট্রেলারের খেতাব অর্জন করেছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৮ ডিসেম্বর বিশ্বজুড়ে বড় পর্দায় মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’।