
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক বড়পর্দায় দীর্ঘদিন ধরেই দর্শকদের পরিচিত মুখ। এবার নাকি অভিনয়ের নতুন মাধ্যম হিসেবে ছোটপর্দায় নিজেকে পরীক্ষা করার কথা ভাবছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, সুরিন্দর ফিল্মসের নতুন বাংলা ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে কোয়েলকে।
জানা গেছে, সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই নতুন ধারাবাহিকটি একটি জনপ্রিয় কোরীয় গল্পের বাংলা সংস্করণ হতে চলেছে। সেই গল্পের কেন্দ্রীয় চরিত্রের জন্য নাকি কোয়েল মল্লিককে ভাবা হয়েছে। সামাজিক মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর ছোটপর্দায় আসা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।
তবে এখনো বিষয়টি নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। একইভাবে কোয়েল মল্লিকও
ছোটপর্দায় কোয়েলের উপস্থিতি অবশ্য একেবারে নতুন নয়। এর আগে ‘কথা ও কাহিনি’ নামে একটি নন-ফিকশন অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। তবে কোনো বাংলা ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে এর আগে অভিনয় করেননি অভিনেত্রী। তাই সত্যিই যদি নতুন সিরিয়ালে তাকে দেখা যায়, সেটি হতে পারে তার অভিনয়জীবনের একটি নতুন অধ্যায়।
এদিকে বড়পর্দার কাজেও ব্যস্ত সময় পার করছেন কোয়েল মল্লিক। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘বীরপুরুষ’ সিনেমায় কাজ করছেন তিনি। পাশাপাশি ‘স্পর্ধা’ নামের আরও একটি সিনেমার শুটিং শুরু করেছেন অভিনেত্রী। ফলে একসঙ্গে দুই সিনেমার কাজের পাশাপাশি ছোটপর্দায় নতুন সম্ভাবনা—সব মিলিয়ে কোয়েল মল্লিককে ঘিরে টালিপাড়ায় তৈরি হয়েছে নতুন আগ্রহ।
/টি