
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের নতুন তারিখ নির্ধারণ করে দিতে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ কোনো জবাব না দিলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সহ-সমন্বয়ক আশুতোষ রানকা। সোমবার (১২ অক্টোবর) পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে বিক্ষোভের নতুন তারিখ নির্ধারণের দাবি জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দলের আরেক সহ-সমন্বয়ক সৌরভ দাস। খবর হিন্দুস্তান টাইমসের।
থানায় গিয়ে আশুতোষ রানকা বলেন, যন্তর মন্তর বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান। সেখানে তারা কবে বিক্ষোভ করতে পারবেন, তা জানতে এসেছেন। তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে জানাতে হবে, কীভাবে তারা বিক্ষোভ
এর আগে গত ১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির বিষয়ে তাদের ৭ অক্টোবর অবহিত করা হয়েছিল, অর্থাৎ বিক্ষোভের মাত্র তিন দিন আগে আবেদন করা হয়। অথচ নিয়ম অনুযায়ী, বিক্ষোভের অনুমতি পেতে অন্তত ১০ দিন আগে আবেদন জমা দিতে হয়। এ ছাড়া আয়োজকদের স্বল্প সময়ের নোটিশ, আগের বিক্ষোভে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এবং জননিরাপত্তা, যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণেও অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানায় পুলিশ।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের পরিকল্পনা করেছিল সিজেপি। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর কার্যক্রমে কথিত অনিয়মের প্রতিবাদে দলটির চলমান আন্দোলনের অংশ ছিল এই কর্মসূচি। এদিকে, যন্তর মন্তরে সিজেপির আগের বিক্ষোভগুলোর প্রসঙ্গ তুলে পুলিশ অভিযোগ করেছে, এর আগে একটি বিক্ষোভ নির্ধারিত সময়ের পরও চলেছিল, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। নতুন করে বিক্ষোভের অনুমতি ও তারিখ নির্ধারণ নিয়ে এখন দলটি ও পুলিশের মধ্যে আলোচনা কোন দিকে এগোয়, তা-ই দেখার বিষয়।
টি/