
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে বিপুল পরিমাণ ডিজেল সরবরাহের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অবিলম্বে তিন লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করা হবে। এ ছাড়া আগামী কয়েক মাসে ধাপে ধাপে আরও বিপুল পরিমাণ ডিজেল পাঠাবে মস্কো। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘খুবই সফল আলোচনা’র পর শুক্রবার (স্থানীয় সময়) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, নভেম্বর মাসে রাশিয়া আরও পাঁচ লাখ টন ডিজেল সরবরাহ করবে। এরপর পাঠানো হবে আরও ১০ লাখ টন। এ ছাড়া রাশিয়ার ডিজেল শোধনাগারগুলোর পরিস্থিতি বিবেচনায় অল্প সময়ের মধ্যে আরও
ট্রাম্প বলেন, মার্কিন নাগরিকদের পণ্য ও জীবনযাত্রার ব্যয় কমানো তার অন্যতম প্রধান অগ্রাধিকার। বিশেষ করে কৃষক, পশুপালনকারী ও ট্রাকচালকদের খরচ কমাতে চান তিনি। রাশিয়ার ডিজেল সরবরাহের ঘোষণাকে তিনি ‘খুবই বড় ও গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না বলেও পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ বাজারে ডিজেলের সরবরাহ ও চাহিদার ভারসাম্য বজায় রাখাই মস্কোর প্রধান বিবেচ্য। অক্টোবর মাসে ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। উৎপাদন অভ্যন্তরীণ চাহিদার চেয়ে বেশি হলে সীমিত পরিসরে রপ্তানি পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হবে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে নোভাক জানান, দেশটি অভ্যন্তরীণ চাহিদার তুলনায় প্রায় ৮০ শতাংশ বেশি ডিজেল উৎপাদন করে। তবে অতিরিক্ত জ্বালানি সংরক্ষণের পর্যাপ্ত জায়গা না থাকলে তেল শোধনাগারগুলোকে উৎপাদন কমাতে হতে পারে। এতে ডিজেলের পাশাপাশি অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের উৎপাদনও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) ১১ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার ছাড়িয়ে যায়, যা যুদ্ধ শুরুর আগের দামের তুলনায় ৯৪ শতাংশ বেশি। পশ্চিম এশিয়ার সংঘাত এবং রাশিয়ার তেল পরিশোধন খাতের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। আইইএর তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির তুলনায় আগস্টে উপসাগরীয় দেশগুলো ও রাশিয়া থেকে ডিজেল ও গ্যাস অয়েলের নিট রপ্তানি দৈনিক ১৬ লাখ ব্যারেল কমেছে। একই সময়ে বিশ্বজুড়ে পর্যবেক্ষণ করা তেলের মজুদও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান আঞ্চলিক সংঘাত নিরসনে ইরানকে সহায়তা করতে মস্কো তার সাধ্যের মধ্যে সবকিছু করবে বলে জানিয়েছেন পুতিন। বৃহস্পতিবার তুর্কমেনিস্তানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন পেজেশকিয়ান। তবে তার অভিযোগ, বিভিন্ন পর্যায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসার পরও ইরান হামলার শিকার হয়েছে। ফলে জ্বালানি সরবরাহ ও মূল্য পরিস্থিতির পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতও আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।
টি/