
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দ্বিতীয়বারের মতো মা-বাবা হয়েছেন। ১৯ সেপ্টেম্বর তাদের ঘরে এসেছে কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে সুখবরটি জানিয়েছেন এই তারকা দম্পতি। পোস্টে একটি শিশুর পায়ের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘আমাদের কন্যাশিশুকে স্বাগতম।’ সেখানে সন্তানের জন্মতারিখ হিসেবে ১৯ সেপ্টেম্বর উল্লেখ করা হয়েছে।
সুখবর ছড়িয়ে পড়ার পর দীপিকা ও রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেক তারকা। কৃতি শ্যানন, সোনম কাপুর আহুজা ও সোনু সুদসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের শুভকামনা জানিয়েছেন। নতুন অতিথিকে ঘিরে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন এই তারকা দম্পতি।
দীপিকা ও রণবীরের সম্পর্কের শুরু সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’ সিনেমার শুটিংয়ের সময়। ২০১৩ সালে মুক্তি পাওয়া
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম সন্তানের মা-বাবা হন দীপিকা ও রণবীর। তাদের মেয়ের নাম দুয়া পাড়ুকোন সিং। এরপর ২০২৬ সালের ১৯ এপ্রিল দ্বিতীয়বার মা-বাবা হওয়ার খবর জানান তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে দুয়াকে সঙ্গে নিয়ে একটি পোস্টের মাধ্যমে সুখবরটি প্রকাশ করেন। তখনই জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই তাদের দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসবে। সন্তানের জন্মের আগে দীপিকা ও রণবীর মাতৃত্বকালীন ফটোশুটের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন।
অবশেষে ১৯ সেপ্টেম্বর তাদের পরিবারে যোগ হলো নতুন সদস্য। সংক্ষিপ্ত ঘোষণার মধ্য দিয়ে কন্যাসন্তানকে স্বাগত জানিয়েছেন দীপিকা ও রণবীর। নতুন সন্তানকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি তাদের পরিবারে এখন আনন্দের নতুন অধ্যায় শুরু হয়েছে।
/টি