
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
তাহাজ্জুদের নামাজ অন্ধকারে পড়া আবশ্যক বা উত্তম—এমন ধারণার নির্ভরযোগ্য কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন ইসলামি বিশেষজ্ঞরা। তাহাজ্জুদের নামাজ আলো জ্বালিয়ে, কম আলোতে কিংবা পুরোপুরি অন্ধকারেও আদায় করা যায়। এ ক্ষেত্রে শরিয়তে অন্ধকারে নামাজ পড়ার কোনো বাধ্যবাধকতা বা বিশেষ উৎসাহ নেই।
কেউ আলো জ্বালিয়ে তাহাজ্জুদ আদায় করতে স্বাচ্ছন্দ্যবোধ করলে তিনি আলো জ্বালিয়েই নামাজ পড়তে পারবেন। আবার কেউ কম আলো বা অন্ধকারে বেশি মনোযোগ ও একাগ্রতা অনুভব করলে সেভাবেও নামাজ আদায় করতে পারেন। তাই আলো জ্বালিয়ে তাহাজ্জুদ পড়লে সওয়াব কম হবে—এমন কোনো প্রমাণ নেই।
হাদিসে এসেছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) অনেক সময় অন্ধকারে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আয়েশা (রা.) বলেন, তিনি রাসুলুল্লাহ (সা.)-এর সামনে
অন্য এক বর্ণনায় আয়েশা (রা.) বলেন, এক রাতে তিনি বিছানায় রাসুলুল্লাহ (সা.)-কে না পেয়ে হাতড়ে তাঁকে খুঁজতে থাকেন। পরে তাঁর হাত রাসুলের পায়ে পড়ে এবং তিনি তাঁকে সিজদারত অবস্থায় দেখতে পান। তখন তিনি আল্লাহর কাছে তাঁর ক্রোধ থেকে সন্তুষ্টি, শাস্তি থেকে ক্ষমা এবং তাঁর কাছেই আশ্রয় প্রার্থনা করছিলেন। (সুনানে নাসাঈ: ১৬৯) এসব বর্ণনা থেকে বোঝা যায়, অন্ধকারে তাহাজ্জুদ পড়া জায়েজ হলেও এটিকে আবশ্যক বা বিশেষভাবে উত্তম মনে করার সুযোগ নেই।
/টি