
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আফগানিস্তান থেকে সাম্প্রতিক ড্রোন হামলার চেষ্টার জবাবে দেশটির ১০টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানান। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, আত্মরক্ষার সার্বভৌম অধিকার প্রয়োগ করে এসব হামলা চালানো হয়েছে এবং লক্ষ্যবস্তুগুলোর কয়েকটি থেকে ড্রোন উৎক্ষেপণ ও সংরক্ষণ করা হতো।
এর আগে বুধবার আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করা আটটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল পাকিস্তানের নিরাপত্তা সূত্র। সূত্রগুলোর দাবি, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলো সময়মতো শনাক্ত করে বাধা দেয়। এর মধ্যে চারটি তোরখাম সীমান্তসংলগ্ন এলাকায় এবং অপর চারটি কোহাটের কাছের
আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তানের হামলাগুলো ছিল ‘পরিকল্পিত, নির্ভুল, নিয়ন্ত্রিত ও আনুপাতিক’। পাকিস্তানে হামলার চেষ্টার সঙ্গে সরাসরি জড়িত বলে শনাক্ত সামরিক স্থাপনাগুলোতেই হামলা সীমাবদ্ধ রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। গত ২৩ সেপ্টেম্বর আফগান ভূখণ্ড থেকে ড্রোন পাঠিয়ে পাকিস্তানের ওপর হামলার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে তিনি এটিকে পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ‘স্পষ্ট লঙ্ঘন’ এবং ‘গুরুতর ও অগ্রহণযোগ্য আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেন।
পাকিস্তানের তথ্যমন্ত্রীর অভিযোগ, আফগানিস্তানের মাটিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ঘাঁটি ও সহযোগী নেটওয়ার্ক থাকার বিষয়ে ইসলামাবাদ বহু বছর ধরে আফগান তালেবান সরকারকে অবহিত করে আসছে। এসব নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে শত্রুতামূলক ড্রোন অভিযান চালিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে বলেও দাবি করেন তিনি। তারার জানান, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনুপ্রবেশকারী সব ড্রোন শনাক্ত, অনুসরণ ও ধ্বংস করেছে এবং কোনো ড্রোন নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।
এদিকে আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসী গোষ্ঠী কিংবা আফগান তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে কোনো হামলা চালালে তা মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন আতাউল্লাহ তারার। তিনি তালেবান সরকারকে পাকিস্তানের বিরুদ্ধে সব ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ এবং আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তবে একই সঙ্গে পাকিস্তান উত্তেজনা বাড়াতে চায় না এবং আঞ্চলিক শান্তি, সংলাপ ও গঠনমূলক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি পাকিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের জীবন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেন।
/টি