
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রায় তিন ঘণ্টার বৈঠক ‘খুব ভালো ও ফলপ্রসূ’ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে এবং অদূর ভবিষ্যতে আবারও বৈঠক হতে পারে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রধান দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেন। উইটকফও আলোচনাটিকে ‘খুব ভালো’ বলে উল্লেখ করেছেন। তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পরবর্তী বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে, সেটিও জানাননি ট্রাম্প। হোয়াইট হাউস থেকেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরানের সঙ্গে আলোচনার বিষয়বস্তু প্রকাশ না করলেও
ট্রাম্পের কঠোর বক্তব্যের পাশাপাশি ইরানের সঙ্গে বৈঠক হওয়ায় সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে কিছুটা আশাবাদ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন আল জাজিরার প্রধান মার্কিন সংবাদদাতা অ্যালান ফিশার। তার ভাষায়, ট্রাম্পের জাতিসংঘের ভাষণ এবং একই সময়ে ইরানের সঙ্গে বৈঠকের মধ্যে একটি ‘অদ্ভুত বৈপরীত্য’ রয়েছে। তবে উভয় পক্ষ কোনো ধরনের চুক্তির দিকে এগোতে পারে—এমন সম্ভাবনার আভাসও পাওয়া যাচ্ছে।
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, নভেম্বরের মার্কিন কংগ্রেস নির্বাচন শেষ হওয়ার পর ইরানের সঙ্গে চুক্তি হতে পারে। তার দাবি, ইরান নির্বাচনে তার রিপাবলিকান পার্টি ডেমোক্র্যাটদের বিরুদ্ধে কেমন ফল করে, তা দেখার অপেক্ষায় রয়েছে। তবে ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে মার্কিন নির্বাচনের ফল তার সিদ্ধান্তকে প্রভাবিত করবে না। একই সঙ্গে তিনি আবারও জোর দিয়ে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
/টি