
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিশাল পরাজয়ের পর রাজ্যজুড়ে পুনর্নির্বাচনের জোরালো দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি দাবি করে তিনি ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে গ্রেপ্তার ও তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি শেষ হওয়া নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০৭টি আসনে জয় পেয়ে সরকার গঠন করায় তৃণমূলের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে।
তৃণমূল প্রধানের অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও ক্ষমতাসীন বিজেপি যোগসাজশ করে নির্বাচন ও ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে ভোট লুট করেছে। তাঁর মতে, এসআইআর
সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জ্ঞানেশ কুমার ও বিজেপি একটি যৌথ প্রতিষ্ঠানের মতো কাজ করেছে এবং তাদের কারণে একাধিক রাজ্যে নির্বাচন প্রভাবিত হয়েছে। সিইসি জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, জ্ঞানেশ কুমারের একমাত্র কাজ ছিল বিজেপির অহংকার তুষ্ট করা। এ বিষয়ে বিরোধী 'ইন্ডিয়া' জোটের সমন্বয়ে বড় ধরনের আন্দোলনের ইঙ্গিত দিয়ে তিনি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বিচার বিভাগকে সাধারণ মানুষের দাবি ও এই অনিয়মের কথা শোনার অনুরোধ জানান।
নির্বাচনী এই বিপর্যয়ের পাশাপাশি রাজনৈতিক ও আইনি অঙ্গনেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলটির বেশ কয়েকজন প্রভাবশালী নেতা, বিধায়ক ও সংসদ সদস্যের বিদ্রোহের পর দলত্যাগকারীদের পদ খারিজের লড়াই চলছে। এমনকি আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশন তৃণমূলের নাম ও দলীয় প্রতীক নিয়ে একাধিক গোষ্ঠীর দাবি পর্যালোচনার প্রক্রিয়া শুরু করেছে।
বর্তমানে এসআইআর পরিবর্তন সম্পর্কিত ৩৭ লাখেরও বেশি আপিল সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সিইসির বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি এবং নির্বাচনের ফল প্রত্যাখ্যানের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতার পারদ আরও উস্কে দিয়েছেন। ফলে সামনের দিনগুলোতে ভোটার তালিকা সংশোধন, নির্বাচন পরিচালনা ও তৃণমূলের অভ্যন্তরীণ দলীয় সংকট নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
/টি