
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ট্রাম্পের এ ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং জ্বালানির উচ্চমূল্য মার্কিন নির্বাচনি রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দেশটিতে জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে যুদ্ধের বিষয়ে ট্রাম্পের অবস্থান এবং সরকারের পদক্ষেপ রিপাবলিকানদের নির্বাচনি হিসাব-নিকাশে প্রভাব ফেলতে পারে বলে মনে
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ এবং গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একাধিক প্রস্তাব বিনিময় হয়েছে। তবে ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। অন্যদিকে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করা কিংবা তাদের মজুত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি নয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা ‘অর্থবহভাবে’ কমানোর আহ্বান জানিয়েছিলেন।
ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্ররা। তবে তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার পাশাপাশি পরমাণু কর্মসূচি নিয়ে মতপার্থক্যও আলোচনার অগ্রগতির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থানের বিষয়ে সাম্প্রতিক এক জরিপে ৬০ শতাংশ মার্কিন নাগরিক অসন্তোষ প্রকাশ করেছেন। যুদ্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধি নভেম্বরে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ওপর রাজনৈতিক চাপ তৈরি করছে। তবে নির্বাচনের পর ইরান যুদ্ধ নিয়ে তিনি কী পদক্ষেপ নেবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো পরিকল্পনা জানাননি ট্রাম্প।
টি/