
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যেভাবে চাকরি ছাড়াই যাওয়া যাবে জার্মানি, সুযোগ পাচ্ছে কারা
বিদেশের মাটিতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন অনেকেরই। কিন্তু সেই স্বপ্ন পূরণে সবচেয়ে বড় বাধা হলো চাকরি। চাকরি নিশ্চিত না হলে বিদেশে যাওয়ার সুযোগও মেলে না। তবে এবার সেই হিসাবেই যেন আসছে বড় পরিবর্তন। কারণ এমন একটি সুযোগ সামনে এসেছে, যেখানে চাকরি আগে নিশ্চিত না করেও জার্মানিতে গিয়ে নিজের জন্য চাকরি খোঁজার সুযোগ মিলছে।
জার্মানিতে দক্ষ কর্মীর চাহিদা এখন বেশ বড়। দুবাইয়ে আয়োজিত এক সম্মেলনে ওয়াই-অ্যাক্সিসের পরিচালক ক্লিন্ট খান জানিয়েছেন, শুধু জার্মানিতেই দক্ষ পেশাদারদের জন্য প্রায় সাড়ে ছয় লাখ শূন্যপদ রয়েছে। পুরো ইউরোপীয় ইউনিয়নের কর্মী চাহিদার প্রায় এক-চতুর্থাংশই জার্মানিতে। আর এই বিশাল কর্মবাজারে ঢোকার একটি
এই কার্ডের সবচেয়ে বড় আকর্ষণ হলো চাকরির অফার হাতে নিয়েই জার্মানিতে যেতে হবে, এমন নয়। নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে পারলে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকরা এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। কার্ড পেলে জার্মানিতে গিয়ে সর্বোচ্চ এক বছর চাকরি খোঁজার সুযোগ থাকে। শুধু চাকরি খোঁজাই নয়, এই সময়ে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা খণ্ডকালীন কাজ করার সুযোগও রয়েছে। ফলে চাকরি খোঁজার পাশাপাশি নিজের খরচ চালানোর পথও থাকছে।
এরপর যদি যোগ্যতা অনুযায়ী স্থায়ী চাকরি পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট চাকরির ভিত্তিতে জার্মানিতে থাকার অনুমতির জন্য আবেদন করা যায়। অর্থাৎ, বিদেশে ক্যারিয়ার গড়ার পথে আগে চাকরি, পরে দেশ, এই প্রচলিত হিসাবের বাইরে নতুন একটি পথ খুলেছে জার্মানিতে। তবে সুযোগটি সবার জন্য স্বয়ংক্রিয় নয়। শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, ভাষাজ্ঞান, পয়েন্ট এবং আর্থিক সক্ষমতাসহ নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। তাই জার্মানির এই নতুন সুযোগে কারা যেতে পারবেন, কী যোগ্যতা লাগবে এবং বাংলাদেশ থেকে কীভাবে আবেদন করতে হবে, সেটাই এখন আগ্রহের বিষয়।