
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
অফিসের সবাইকে নতুন আইফোন উপহার দিলেন নারী বস !
অফিসের কর্মীদের সামনে একের পর এক উপহারের বাক্স। নিজের পছন্দমতো বাক্সটি তুলে নিচ্ছেন কর্মীরা। কিন্তু পরক্ষণেই ঘটল এমন কিছু, যা তারা হয়তো কল্পনাও করেননি। বাক্স খুলতেই যেন হতবাক সবাই। কেউ পেলেন চকলেট আর কেউ পেলেন নতুন আইফোন। তবে যারা চকলেট পেয়েছে প্রথমে তারা হতাশ হলেও পরে তাদের জন্য ছিল আরও বড় চমক। সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যেমে ছড়িয়ে পড়তেই মানুষের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।
ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের একটি কোম্পানিতে। কেরালার একজন নারী উদ্যোক্তা হাসিনা নিশাদ ও তার স্বামী কর্মীদের জন্য আয়োজন করেন এই বিশেষ চমকের। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া
কেউ বাক্স খুলে পেলেন চকলেট। আবার কারও বাক্স খুলতেই বেরিয়ে এলো কাঙ্ক্ষিত আইফোন। চকলেট পাওয়া কর্মীদের মুখে তখন স্বাভাবিকভাবেই কিছুটা হতাশা। মনে হচ্ছিল, বুঝি বড় উপহারটি আর পাওয়া হলো না। কিন্তু এখানেই ছিল আসল টুইস্ট।
প্রথমে যারা শুধু চকলেট পেয়েছিলেন, কিছুক্ষণ পর তাদের হাতেও তুলে দেওয়া হয় আইফোন। মুহূর্তেই বদলে যায় পুরো পরিবেশ। হতাশ মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। কর্মীদের এমন চমকে আপ্লুত উদ্যোক্তা হাসিনা নিশাদ। এ বিষয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানের মূল শক্তি কর্মীদের পরিশ্রম, ঐক্য আর পারস্পরিক সহযোগিতা। তাই শুধু কাজের স্বীকৃতি নয়, কর্মীদের সঙ্গে আনন্দটাও ভাগ করে নিতে চেয়েছেন তারা।
আর এই চমকের ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওটি এরই মধ্যে দেখেছেন প্রায় আড়াই মিলিয়নের বেশি মানুষ। কমেন্ট বক্সেও প্রশংসার বন্যা। কেউ বলছেন, কর্মীদের প্রতি এমন ভালোবাসা সত্যিই দৃষ্টান্ত তৈরি করে। আবার কেউ মজা করে জানতে চাইছেন, এমন কোম্পানিতে কি নতুন কর্মী নেওয়া হবে?