
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দুপুরে বা রাতে ভাত খাওয়ার পর অনেকেরই হঠাৎ ক্লান্তি অনুভব হয়। চোখ ভার হয়ে আসে, শরীর অলস লাগে এবং সামান্য ঘুমিয়ে নিতে ইচ্ছা করে। বিশেষ করে কর্মস্থলে থাকলে এই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। অনেকেই এটিকে শারীরিক সমস্যার লক্ষণ মনে করলেও বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রে এটি শরীরের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া।
ভাত মূলত কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার। এটি হজম হয়ে গ্লুকোজে রূপান্তরিত হয় এবং রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। কিছু সময় পর ইনসুলিনের প্রভাবে সেই শর্করা কমতে শুরু করে। এই ওঠানামার ফলে শরীরে ক্লান্তি ও ঘুমঘুম ভাব দেখা দিতে পারে, যা অনেকের কাছে অস্বস্তিকর মনে হয়।
এছাড়া সাদা ভাতের গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলক বেশি হওয়ায়
কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার খাওয়ার পর শরীরে সেরোটোনিন ও মেলাটোনিনের মতো হরমোনের কার্যকারিতাও বেড়ে যায়, যা ঘুম ও আরামের অনুভূতির সঙ্গে জড়িত। তাই ভাত খাওয়ার পর অনেকেই মানসিকভাবে শিথিল অনুভব করেন এবং ঘুমঘুম ভাব দেখা দেয়।
তবে কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব। ভাতের সঙ্গে ডাল, ডিম বা মাছের মতো প্রোটিন এবং শাকসবজি বা সালাদ যুক্ত করলে রক্তে শর্করার ওঠানামা ধীর হয়। খাবারের পর হালকা হাঁটাহাঁটি করাও উপকারী। তবে যদি নিয়মিত অতিরিক্ত ঘুমঘুম ভাব, মাথা ঘোরা বা দুর্বলতা দেখা দেয়, তাহলে তা ডায়াবেটিস বা বিপাকজনিত সমস্যার ইঙ্গিত হতে পারে। সে ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
/টি