
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সন্তানের মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস গঠনে বাবা-মায়ের উপস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানিয়েছেন মনোবিজ্ঞানীরা। তাদের মতে, প্রতিদিন মাত্র ৩০ মিনিট মনোযোগ দিয়ে সন্তানের সঙ্গে সময় কাটানো তার মানসিক শক্তি, আচরণ এবং আত্মবিশ্বাসে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থ, সম্পদ বা অন্যান্য সুযোগ-সুবিধার চেয়ে শিশুদের কাছে বাবা-মায়ের সময় ও উপস্থিতির মূল্য অনেক বেশি।
মনোবিজ্ঞানীদের মতে, শিশুদের সবসময় বড় আয়োজন বা দামি উপহারের প্রয়োজন হয় না। বরং বাবা-মায়ের সঙ্গে গল্প করা, খেলাধুলা, বই পড়া, হাঁটতে যাওয়া কিংবা দৈনন্দিন কাজ ভাগাভাগি করার মতো সাধারণ কর্মকাণ্ড তাদের মনে নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতি তৈরি করে। নিয়মিত মনোযোগ পেলে শিশুরা নিজেদের গুরুত্ব উপলব্ধি করতে
গবেষণায় দেখা গেছে, যারা বাবা-মায়ের সঙ্গে বেশি সময় কাটায়, তাদের মানসিক সুস্থতা তুলনামূলকভাবে ভালো থাকে। বিশেষজ্ঞরা জানান, অনেক সময় শিশুরা অতিরিক্ত জেদ, কান্নাকাটি বা বিরক্তির মাধ্যমে মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। তবে প্রতিদিন নির্দিষ্ট সময় সন্তানকে দেওয়া হলে এসব আচরণ অনেকাংশে কমে যায়। পাশাপাশি তারা আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং সামাজিক সম্পর্ক গড়তেও দক্ষতা অর্জন করে।
বিশেষজ্ঞদের ভাষ্য, শিশুদের বেড়ে ওঠার সময় খুব দ্রুত পার হয়ে যায়। তাই ভবিষ্যতের জন্য অপেক্ষা না করে প্রতিদিনের ছোট ছোট মুহূর্তকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাদের মতে, দিনের মাত্র ৩০ মিনিটের নির্ভেজাল সময়ও একটি শিশুর মানসিক শক্তি গঠনে বড় ভূমিকা রাখতে পারে। সন্তানের সঙ্গে কাটানো এই সময়কে তারা দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে উল্লেখ করেছেন, যার ইতিবাচক প্রভাব শিশুর মানসিক স্বাস্থ্য, আচরণ ও ভবিষ্যতের ওপর দীর্ঘদিন ধরে বজায় থাকে।
/টি