
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের মৃত্যু হওয়ায় রাজ্যটিতে বন্যাজনিত মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে পাঁচটি জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, চলমান বন্যায় এ পর্যন্ত সাত লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া এখনও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।
বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যা আসামের এমন অনেক জেলাকেও আক্রান্ত করেছে,
মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সার্বক্ষণিক মাঠপর্যায়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় আসামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রশাসন ক্ষয়ক্ষতি কমাতে এবং দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি।
/টি