
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সামরিক উত্তাপের মধ্যেই ওয়াশিংটনকে কড়া ভাষায় সতর্ক করেছে মস্কো। ইউক্রেনকে যেকোনো ধরনের অস্ত্র সাহায্য দেওয়া থেকে বিরত থাকতে মার্কিন প্রশাসনকে আহ্বান জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে যুদ্ধ আরও দীর্ঘায়িত ও জটিল রূপ নিতে পারে বলে মনে করছে বিশ্ব সম্প্রদায়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে বৈঠকে বসেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। দুই শীর্ষ কূটনীতবিদের এই গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, কিয়েভকে ক্রমাগত অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার মার্কিন নীতিকে একেবারে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন ল্যাভরভ। তিনি স্পষ্ট করেন যে, পশ্চিমাদের এই সহায়তা যুদ্ধের গতিপথকে আরও
তবে কড়া হুঁশিয়ারির পাশাপাশি আলোচনার পথও খোলা রাখার কথা জানিয়েছে মস্কো। ল্যাভরভ উল্লেখ করেন, ইউক্রেন যুদ্ধের স্থায়ী ও কার্যকর অবসানের জন্য রাশিয়া এখনও একটি ‘রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে’ পৌঁছাতে প্রস্তুত রয়েছে।
অন্যদিকে, এই উচ্চপর্যায়ের বৈঠক নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেও পৃথক একটি বার্তা প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়, মার্কো রুবিও এবং সের্গেই ল্যাভরভ দ্বিপক্ষীয় সম্পর্ক সুসংহত করা এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত অবসানের প্রয়োজনীয়তা নিয়ে গভীর ও বিস্তারিত আলোচনা করেছেন।
/টি