
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান আন্দোলন আরও তীব্র হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিলেও বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন। বৃহস্পতিবারও দিল্লির যন্তর মন্তরে বিপুলসংখ্যক মানুষ বিক্ষোভে অংশ নেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, দেশের তরুণদের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রধানমন্ত্রীর ঘোষণার পরই বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী পাল্টা প্রতিক্রিয়ায় অভিযোগ করেন, সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংসের সুযোগ করে দিয়েছে। একই সঙ্গে তিনি শিক্ষামন্ত্রীর বরখাস্ত, শিক্ষার্থীদের
এদিকে, আন্দোলনের নেতৃত্ব দেওয়া ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ অভিযোগ করেন, এক মাস ধরে চলা শান্তিপূর্ণ আন্দোলন ভণ্ডুল করতে সরকার পরিকল্পিতভাবে উসকানি সৃষ্টি করছে। বুধবার গভীর রাতে যন্তর মন্তর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
পুলিশের দাবি, সংঘর্ষে সহকারী পুলিশ কমিশনারসহ অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। এসব ঘটনার পরও বৃহস্পতিবার সকাল থেকে আবারও যন্তর মন্তরে জড়ো হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখেন আন্দোলনকারীরা। সূত্র: দ্য হিন্দু।
/টি