এবারের জাতিসংঘের অধিবেশন যেন পুরোপুরি ভাইরাল কর্মকাণ্ডে ভরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলন্ত সিঁড়ি হঠাৎ বন্ধ হয়ে যাওয়া দিয়ে শুরু, আর পূর্ণতা যেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিস্ময়কর জবাবে। বিভিন্ন দেশের নেতাদের মতো তিনিও অংশ নিয়েছিলেন এ অধিবেশনে। তবে সদর দপ্তরের গেটে ঢোকার সময়েই ঘটে এক অদ্ভুত কান্ড। ভারতীয় এক গণমাধ্যমকর্মী তাকে বেশ কটাক্ষ করে প্রশ্ন ছুড়ে দেন। আর এর জবাবে তিনি যা বলেছিলেন তাতে যেন উল্টো ধরাশায়ী হয়ে গেছে ভারতের অহংকার। এর এমন এক সংক্ষিপ্ত মুহূর্তের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা গেছে, ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-র একজন গণমাধ্যমকর্মী জাতিসংঘের প্রবেশদ্বারে শাহবাজকে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী শরিফ, আপনারা

কবে সীমান্ত সন্ত্রাস বন্ধ করবেন? প্রথমে হাঁটতে হাঁটতেই প্রশ্নটি এড়িয়ে গেলেও এরপর জবাবে দৃঢ় ভাষায় শেহবাজকে বলতে শোনা যায়, 'আমরা সীমান্ত সন্ত্রাসবাদে তোমাকে পরাজিত করছি। আর তার সেই সংক্ষিপ্ত প্রতিক্রিয়ার ভিডিও দ্রুতই শেয়ার হয়ে যায়। নেটিজেনরা তা নিয়ে নানা ধরনের মন্তব্য করেন।
এরপর সাধারণ পরিষদে ভাষণে শাহবাজ আরও আক্রমণাত্মক হন। কাশ্মীর ইস্যু, সিন্ধু পানিবণ্টন চুক্তি, এবং ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেন তিনি। পাকিস্তানকে ভুক্তভোগী হিসেবে তুলে ধরে হুঁশিয়ারি দেন যে পানিবণ্টন চুক্তি স্থগিত হলে সেটি আবারও যুদ্ধ ঘোষণার শামিল হবে। পাশাপাশি দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধে পাকিস্তান নাকি সাতটি ভারতীয় জেট ভূপাতিত করেছে।
সম্প্রতি এশিয়া কাপের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব তার পাকিস্তানি প্রতিপক্ষ সালমান আলী আগার সঙ্গে দুইবার করমর্দন করতে অস্বীকৃতি জানালে ক্রিকেট মাঠেও উত্তেজনা দেখা দেয়। এছাড়াও ভারত পাকিস্তানের মাটিতে হামলা শুরু করার পর এই বছরের মে মাস থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে রয়েছে। নয়াদিল্লি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে। আর এরপর ভারতীয় সাংবাদিককে শাহবাজের এমন উচিত জবাব ও জাতিসংঘে দেওয়া বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এমি/এটিএন বাংলা