
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সারা বিশ্বের মুসলিমদের ইদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইল। আর তাতে শুরু হয়েছে সমালোচনার ঝড়। কারণ ইরানে হামলা অব্যাহত রেখে গোটা বিশ্বকে শুভেচ্ছা জানানোটা তামাশা বলেই মনে করছেন নেটিজেনরা। আর এমন তামাশার জবাবে মোটেই চুপ করে বসে নেই সাহসী মুসলিমদেশ ইরান।
আয়াতুল্লা আলি খামেনিসহ গুরুত্বপূর্ণ নেতাদের হত্যা করায় ট্রাম্প ইসরাইল ও তাদের বন্ধুদের ওপর চরম ক্ষেপেছে তারা। আর তাই প্রতিশোধ নিতে লাগাতার হামলা চালিয়ে তাদের নাস্তানাবুদ করেই চলেছে দেশটি। এমনকি সারাবিশ্বের মুসলিমদের ইদের শুভেচ্ছা জানিয়ে সেই ইদের মধ্যরাত থেকে ইসরাইলের হামলার দাতভাঙা জবাব দিতে এবার মাঠে নেমেছে ইরানি বাহিনী।
ইরানে শনিবার একই সঙ্গে পালিত হচ্ছে পবিত্র ঈদুল
আইআরজিসি জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস ৪-এর ৭০তম ধাপে এ অঞ্চলজুড়ে মার্কিন ও ইসরাইলের দখলে থাকা ৫৫টিরও বেশি স্থানকে লক্ষ্যবস্তু করে হামলা হয়েছে। আর সেই অভিযানে সৌদি আরবের আল-খারজ, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা, কুয়েতের আলী আল-সালেম, ইরাকি কুর্দিস্তানের ইরবিল এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। এছাড়াও তেল আবিব, পবিত্র অধিকৃত শহর আল-কুদস, হাইফা, প্রযুক্তিগত হাব হিসেবে পরিচিত বিয়ার শেভা ও নেগেভ মরুভূমিতেও ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।আর হামলা করার পর সেই এলাকাগুলোতে প্রচণ্ড বিস্ফোরণ হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে বলে জানিয়েছে তারা।
এছাড়াও বিবৃতিতে আইআরজিসি আরও জানিয়েছে, 'কিয়াম' ও 'এমাদ' ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাশাপাশি ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। প্রতিশোধের এই পর্যায়ে তারা খোররামশাহ-৪' এবং বহুমুখী ওয়ারহেড সমৃদ্ধ 'কদর' ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল যাতে করে শত্রুদের ধারণার চেয়েও বেশি ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে বলে দাবি করেছে তারা। এমনকি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই হামলার সময়টি মুসলিমদের জন্য একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার ভিন্ন এক ভোরের প্রতিফলন ঘটিয়েছে বলে জানিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী।