
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দক্ষিণ ভারতে টানা ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। দুর্যোগের কারণে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন।
শনিবার ও রোববার কেরালায় বন্যাজনিত বিভিন্ন ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে প্রতিবেশী কর্ণাটক রাজ্যে ভূমিধসে একই পরিবারের তিন সদস্য নিহত হন, এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন জানান, রোববার পর্যন্ত ভারি বৃষ্টির কারণে বিভিন্ন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১১ জনে পৌঁছেছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়ে ২৭৫টি ত্রাণকেন্দ্র চালু করা হয়েছে, যেখানে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার ৭০০ মানুষকে নিরাপদে আশ্রয় দেওয়া হয়েছে।
টানা ভারি বৃষ্টির কারণে কেরালার অধিকাংশ স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। একই