
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মরুভূমির সৌন্দর্য, বৈচিত্র্যময় সংস্কৃতি আর চোখজুড়ানো প্রাকৃতিক দৃশ্য নিয়ে ভ্রমণপিপাসুদের পছন্দের তালিকায় শীর্ষস্থানগুলোর একটি মধ্যপ্রাচ্যের দেশ ওমান। মধ্যপ্রাচ্যের রূপকথা ছুঁয়ে দেখার সেই আগ্রহকে যেন এক নতুন মাত্রায় নিয়ে গেল দেশটি। এবার ওমান ভ্রমণে যোগ হচ্ছে একেবারেই এক ভিন্ন অভিজ্ঞতা, যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভ্রমণপ্রেমীদের উৎসাহ আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি নিজেদের আন্তর্জাতিক রূপরেখায় এক বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে ওমান কর্তৃপক্ষ। রয়্যাল ওমান পুলিশের জারি করা সিদ্ধান্তের আওতায় বিদেশিদের আবাসন সংক্রান্ত নির্বাহী বিধিমালা সংশোধন করা হয়েছে। পুলিশ ও শুল্ক বিভাগের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শারাইকির অনুমোদনে প্রকাশিত নতুন এই বিধিমালাটি সরকারি গেজেটে প্রকাশের পরদিন থেকেই
সংশোধিত এই নিয়মের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, যোগ্য বিবেচিত নির্দিষ্ট কিছু দেশের পর্যটকরা ওমানে সম্পূর্ণ বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা পাবেন। এজন্য দর্শনার্থীদের কোনো সার্ভিস বা সরকারি ফি প্রদান করতে হবে না—ভিসা তালিকায় ফি নির্ধারণ করা হয়েছে 'শূন্য' ওমানি রিয়াল। শুধু তা-ই নয়, ভ্রমণে আসা পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে রাখা হয়েছে বিশেষ সুযোগ। ১৪ দিনের এই ভিসার মেয়াদে থাকাকালীন পর্যটকরা চাইলে প্রয়োজনীয় যোগ্যতা ও নির্ধারিত ফি পরিশোধ করে সেটিকে অন্য যেকোনো পর্যটন ভিসায় রূপান্তর করে নেয়ার সুযোগ পাবেন।
মূলত দেশে স্বল্পমেয়াদি বিদেশি ভ্রমণ সহজ করা এবং নিজস্ব পর্যটন খাতকে অর্থনৈতিকভাবে আরও গতিশীল ও ত্বরান্বিত করাই ওমান সরকারের এই সিদ্ধান্তের অন্যতম মূল লক্ষ্য।
তবে নতুন এই ভিসা সুবিধার সুফল ঠিক কোন কোন দেশের পর্যটকরা সরাসরি উপভোগ করতে পারবেন, সে সংক্রান্ত আনুষ্ঠানিক তালিকা এখনো প্রকাশ করা হয়নি। ওমান কর্তৃপক্ষের মতে, সুবিধাপ্রাপ্ত দেশগুলোর নাম খুব শীঘ্রই নির্ধারণ করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এর পরই নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা এই বিশেষ সুবিধা নিয়ে নির্দ্বিধায় ওমান ভ্রমণের সুযোগ পাবেন।