
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঘনিয়ে আসছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই বৈশ্বিক টুর্নামেন্ট যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। তবে উদ্বোধনের আগেই ভারতের একটি ভেন্যু ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের সংক্রমণের খবরে কলকাতায় বিশ্বকাপ ম্যাচ আয়োজন নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ ও জল্পনা।
সূচি অনুযায়ী, কলকাতার ইডেন গার্ডেন্সে সেমিফাইনালসহ মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু নিপাহ পরিস্থিতির কারণে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আপত্তি তুলেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যদিও ভারত সরকার ও বিসিসিআই স্পষ্টভাবে জানিয়েছে, বিশ্বকাপ আয়োজন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাস নতুন নয়। রাজ্যে এই নিয়ে অষ্টমবারের মতো ভাইরাসটি শনাক্ত
ভারতীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান পরিস্থিতিকে স্বাস্থ্য জরুরি অবস্থা বলা অতিরঞ্জিত। এটি একটি নিয়ন্ত্রিত স্থানীয় প্রাদুর্ভাব মাত্র। কেন্দ্র ও রাজ্য স্বাস্থ্য বিভাগ যৌথভাবে নজরদারি, পরীক্ষা ও মাঠপর্যায়ের তদন্তের মাধ্যমে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে এনেছে। একইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন কোনো নিপাহ রোগী শনাক্ত হয়নি এবং ভ্রমণ বা বাণিজ্যে কোনো নিষেধাজ্ঞার প্রয়োজন নেই।
এদিকে, বিসিসিআই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আতঙ্ককে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। সংস্থাটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। নিপাহ আক্রান্ত এলাকা ইডেন গার্ডেন্স থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে হওয়ায় ম্যাচ আয়োজন নিয়ে কোনো ঝুঁকি নেই। নির্ধারিত সূচি অনুযায়ীই কলকাতায় বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বলে স্পষ্ট করেছে বিসিসিআই।
/টিএ