
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের বরপুত্র এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আজ ৩৯তম জন্মদিন। ১৯৮৭ সালের এই দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। মাগুরার সেই ছোট্ট ছেলেটি যে একদিন বিশ্ব ক্রিকেটের মানচিত্র বদলে দেবেন, তা হয়তো তখন কেউ কল্পনাও করেনি। আজ ভক্তদের অগণিত ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই কিংবদন্তি।
২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন সাকিব। অভিষেকের পর থেকেই ব্যাট আর বলের জাদুতে বুঁদ করে রেখেছেন ক্রিকেট বিশ্বকে। সময়ের সাথে সাথে নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যে, ক্রিকেট ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি একইসাথে তিন ফরম্যাটেই আইসিসি র্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার হওয়ার অভাবনীয় কীর্তি গড়েছেন।
২০১১ সালের বিশ্বকাপে ঘরের মাঠে
পরিসংখ্যানের পাতায় চোখ রাখলে সাকিবের মাহাত্ম্য আরও স্পষ্ট হয়। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫০-এর বেশি উইকেটের পাশাপাশি ১৪ হাজারের বেশি রান তাকে বসিয়েছে অনন্য এক সিংহাসনে। বিশেষ করে এক বিশ্বকাপে ৬০০-এর বেশি রান এবং ১০টির বেশি উইকেট নেওয়ার বিরল নজির একমাত্র তারই দখলে। টেস্ট ও ওয়ানডে—উভয় ফরম্যাটেই তার হাজার হাজার রান এবং শত শত উইকেটের পরিসংখ্যান তাকে করেছে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার।
টেস্ট ক্রিকেটে ৬৫ ম্যাচে ৪৩৬৭ রান ও ২৩১ উইকেট এবং ওয়ানডেতে ২৩০ ম্যাচে ৭০৮৬ রানসহ ৩০১ উইকেট শিকার করা সাকিব কেবল একজন খেলোয়াড় নন, বরং বাংলাদেশ ক্রিকেটের এক অবিচ্ছেদ্য অংশ। এই জীবন্ত কিংবদন্তির জন্মদিনে ভক্ত-অনুরাগীদের একটাই প্রার্থনা—আগামী দিনগুলোতেও তিনি যেন এভাবেই লাল-সবুজের পতাকাকে বিশ্বমঞ্চে গর্বের সাথে উঁচিয়ে ধরেন।
/টিএ