
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিদেশের মাটিতে দেশের ক্রিকেট: সিডনিতে বসছে ‘বাংলা হান্ড্রেড লিগ’-এর জমজমাট আসর
নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে আসছে ‘বাংলা হান্ড্রেড লিগ (বিএইচএল) সিজন-১’। ইউনিলিংক গ্লোবাল সলুশনের পৃষ্ঠপোষকতায় এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আয়োজনটি কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং সিডনিতে বসবাসরত বাংলাদেশিদের ঐক্যের এক বড় মঞ্চ। এই লিগের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘লাইভ প্লেয়ার অকশন’, যা প্রবাসের কমিউনিটি ক্রিকেটে এক আধুনিক ও ব্যতিক্রমী সংযোজন। টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক আতীকুর রহমান সজীব বলেন, ‘‘পেশাদার পরিবেশে প্রবাসের মেধাবী ক্রিকেটারদের প্রতিভা বিকাশের লক্ষ্যেই আমাদের এই আয়োজন।’’ টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে আয়োজনের জৌলুস বাড়িয়ে দিয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ইমরুল কায়েস।
এই
আগামী ২৮ মার্চ ২০২৬ তারিখে সিডনির লাকেম্বা লাইব্রেরিতে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক প্লেয়ার অকশন। এই নিলাম থেকেই নির্ধারিত হবে কোন তারকা লড়বেন কোন দলের হয়ে। ক্রিকেটপ্রেমীদের জন্য আনন্দের বিষয় হলো, এআর স্পোর্টস নেটওয়ার্কের কারিগরি সহায়তায় প্রতিটি ম্যাচ ফেসবুক ও ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে। অত্যাধুনিক ক্যামেরা ও প্রাণবন্ত ধারাভাষ্যের মাধ্যমে দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন পূর্ণাঙ্গ ক্রিকেট আমেজ। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ এপ্রিল ২০২৬ থেকে মাঠে গড়াবে এই লিগ। আয়োজকদের বিশ্বাস, সবার সম্মিলিত অংশগ্রহণে এই আসরটি বিদেশের মাটিতে বাংলাদেশি ক্রিকেটের এক গৌরবোজ্জ্বল অধ্যায় সূচনা করবে।