
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন। ২০২৬-২৭ মৌসুমের জন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পরই আজ বৃহস্পতিবার সব ধরনের আন্তর্জাতিক ফরম্যাট থেকে অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত জানান ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। দীর্ঘদিনের ক্যারিয়ারের ইতি টেনে তিনি জানান, প্রোটিয়াদের জার্সি গায়ে জড়ানো ছিল তার জীবনের অন্যতম বড় অর্জন এবং সম্মানের বিষয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক দীর্ঘ বার্তায় ডুসেন তার ক্রিকেট যাত্রার পেছনের ত্যাগ ও প্রাপ্তির কথা তুলে ধরেন। তিনি কৃতজ্ঞতা জানান দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড, সতীর্থ, কোচ এবং বিশেষ করে তার স্ত্রী ও পরিবারের প্রতি। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে
২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর তিন ফরম্যাটেই নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন ডানহাতি এই ব্যাটার। ১৮টি টেস্ট, ৭১টি ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে ওয়ানডে ফরম্যাটে তিনি ছিলেন প্রোটিয়াদের অন্যতম স্তম্ভ। ২০২৫ সালের ১৬ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ম্যাচটিই হয়ে থাকল তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।
ওয়ানডে ক্রিকেটে রাসি ভ্যান ডার ডুসেনের সাফল্য ছিল চোখে পড়ার মতো। কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের পর দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৫০.১৩ গড় নিয়ে তিনি ক্যারিয়ার শেষ করলেন। ৬৫ ওয়ানডে ইনিংসে ৬টি সেঞ্চুরি ও ১৭টি ফিফটির সাহায্যে তিনি করেছেন ২৬৫৭ রান। ২০১৯ বিশ্বকাপের আগে শুরু হওয়া তার দুর্দান্ত ধারাবাহিকতা তাকে ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতেও দলের প্রধান ভরসায় পরিণত করেছিল।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও খেলা থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন না ডুসেন। তিনি ঘরোয়া ক্রিকেটে লায়ন্সের হয়ে খেলা চালিয়ে যাবেন এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও তাকে নিয়মিত দেখা যাবে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার আগামী প্রজন্মের ক্রিকেটারদের গড়ে তুলতে প্রশিক্ষণ ও পরামর্শদাতার ভূমিকা পালন করার অঙ্গীকার করেছেন তিনি। দেশের প্রতি ভালোবাসা এবং ক্রিকেটের প্রতি অনুরাগ বজায় রেখেই মাঠের লড়াই থেকে সরে দাঁড়ালেন এই টপ অর্ডার ব্যাটার।