
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
কন্নড় তারকা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই একের পর এক বিতর্কের মুখে পড়ছে। টিজার প্রকাশের সময় ছবিটির বিরুদ্ধে ‘নারীবিদ্বেষী’ মানসিকতার অভিযোগ উঠেছিল। এবার প্রথম গান ‘তাবাহি’ প্রকাশের পর যশ ও কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে সমালোচনার ঝড় শুরু হয়েছে।
সম্প্রতি প্রকাশিত ‘তাবাহি’ গানে যশ ও কিয়ারা আদভানির অনস্ক্রিন রসায়ন এবং আবেগঘন অভিনয় দর্শকদের একটি বড় অংশের প্রশংসা কুড়িয়েছে। অনেক ভক্তের মতে, নতুন এই জুটির রসায়নই সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ হতে পারে। তবে ইতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি গানটি নিয়ে নানা ধরনের সমালোচনাও সামনে এসেছে।
সমালোচকদের একাংশের দাবি, একটি অ্যাকশনধর্মী সিনেমার প্রথম গান হিসেবে এত বেশি ঘনিষ্ঠ দৃশ্যের
‘তাবাহি’ গানটির সুর, সংগীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন বিশাল মিশ্র। হিন্দি সংস্করণের গীতিকার রাজ শেখর। হিন্দির পাশাপাশি কন্নড়, তেলেগু, তামিল ও মালায়ালাম ভাষাতেও একই সঙ্গে গানটি প্রকাশ করা হয়েছে, ফলে বিভিন্ন ভাষার দর্শকদের কাছেও এটি পৌঁছে গেছে।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ মূলত গ্যাংস্টার ঘরানার সিনেমা। সাধারণত এ ধরনের ছবিতে পুরুষ চরিত্রের প্রাধান্য বেশি থাকলেও এই সিনেমায় নারী চরিত্রগুলোর গুরুত্ব কতটা থাকবে, তা মুক্তির পরই জানা যাবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ আগস্ট বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল আলোচিত এই সিনেমাটি।
/টি