
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলটির এই পরাজয়ে বিশ্বজুড়ে ব্রাজিল সমর্থকদের মধ্যে হতাশা নেমে এলেও উচ্ছ্বাসে মেতেছেন আর্জেন্টিনার সমর্থকরা। সেই আনন্দে শামিল হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও আর্জেন্টিনা-সমর্থক মেহজাবীন চৌধুরী, যিনি যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসেই ম্যাচটি উপভোগ করেন।
ম্যাচ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে মেহজাবীন লিখেছিলেন, “ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।” ম্যাচ শেষে সেই খোঁচাই যেন বাস্তবে রূপ নেয়। গ্যালারিতে বসে ব্রাজিলের বিদায় এবং নরওয়ের কোয়ার্টার ফাইনালে ওঠার উচ্ছ্বাস প্রত্যক্ষ করেন তিনি। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে এবার বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ মাঠে বসে দেখা সম্ভব
খেলা শেষে যুক্তরাষ্ট্র থেকে এক গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মেহজাবীন বলেন, স্টেডিয়ামে বসে ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখা ছিল তার বহুদিনের স্বপ্ন। মাঠের পরিবেশ, হাজারো দর্শকের একসঙ্গে উচ্ছ্বাস এবং পুরো আবহ তার কাছে ভাষায় প্রকাশের মতো নয় বলেও উল্লেখ করেন তিনি। টেলিভিশনের তুলনায় স্টেডিয়ামে বসে ম্যাচ দেখার অনুভূতি কয়েকগুণ বেশি বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।
মেহজাবীন আরও বলেন, ম্যাচটি শুরুর আগে তিনি কঠিন প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করেছিলেন। নেইমারের প্রতি তার গভীর শ্রদ্ধা থাকলেও সাম্প্রতিক সময়ে নরওয়ের তারকা আর্লিং হলান্ডেরও ভক্ত হয়ে উঠেছেন তিনি। পাশাপাশি আর্জেন্টিনার সমর্থক হওয়ায় ব্যক্তিগতভাবে নরওয়ের জয়ই চেয়েছিলেন বলে জানান মেহজাবীন। এর আগে কোপা আমেরিকাতেও একই স্টেডিয়ামে বসে আর্জেন্টিনার একটি ম্যাচ উপভোগ করেছিলেন তিনি।
/টিএ