
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দীর্ঘদিন মাতৃত্বকালীন বিরতিতে থাকার পর আবারও অভিনয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কন্যাসন্তানের জন্মের পর থেকে তিনি জনসমক্ষে এবং চলচ্চিত্রের প্রচারণামূলক কার্যক্রম থেকে দূরে ছিলেন। এমনকি ঈদে তার একাধিক সিনেমা মুক্তি পেলেও কোনো প্রচারণা বা গণমাধ্যমে অংশ নেননি এই অভিনেত্রী।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বর মাসে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন করবেন বুবলী। ছবিটি পরিচালনা করছেন নির্মাতা জাহিদ হোসেন। এতে তার বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা আদর আজাদ।
নির্মাতা জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, সম্প্রতি বুবলীর সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, মাতৃত্বকালীন বিরতির পর নিজের শারীরিক ফিটনেস ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে আগামী সেপ্টেম্বরেই শুটিংয়ে
পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনধারাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। সিনেমায় আদর আজাদকে একজন শিয়া মুসলিম যুবকের চরিত্রে এবং বুবলীকে একজন সুন্নি মুসলিম তরুণীর ভূমিকায় দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে দুই শিল্পীকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে বলে জানিয়েছেন নির্মাতা।
জাহিদ হোসেন আরও জানান, বুবলীর শারীরিক সুস্থতা ও সন্তান পরিচর্যার বিষয়টি বিবেচনায় রেখে আপাতত ছবির অন্যান্য অংশের শুটিং এগিয়ে নেওয়া হবে। তিনি বলেন, ‘ঢাকাইয়া দেবদাস’কে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উপযোগী করে নির্মাণের পরিকল্পনা রয়েছে। উৎসব পর্ব শেষে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহেও বাণিজ্যিকভাবে মুক্তি দেওয়া হবে।
/টি