
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকেন। বেশ কিছুদিন ধরেই তার প্রেমের গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচনার বিষয়। সম্প্রতি মালদ্বীপে অবকাশযাপনের একটি ভিডিও প্রকাশের পর গুঞ্জন ছড়ায়, রহস্যময় এক যুবকের সঙ্গে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।
যদিও কেয়া পায়েল বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে সেই আলোচনা থামার আগেই নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছেন অভিনেত্রী নিজেই। সোমবার (৬ জুলাই) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মালদ্বীপের সমুদ্রসৈকতে তোলা নিজের একটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’

অভিনেত্রীর এই আবেগঘন ক্যাপশনকে
তবে কেয়া পায়েলের ‘প্রথম ভালোবাসা’ প্রসঙ্গটি নিছক একটি আবেগঘন ক্যাপশন, নাকি এর পেছনে রয়েছে ব্যক্তিগত জীবনের কোনো ইঙ্গিত— সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। এ নিয়ে অভিনেত্রীও কোনো মন্তব্য করেননি। ফলে মালদ্বীপে তার এই পোস্ট ঘিরে ভক্ত-অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে।
/টি