
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বাংলাদেশ কার্যালয়ের প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ঢাকায় সচিবালয়ে মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ কার্যালয়ের আন্তর্জাতিক পরামর্শক ড. ফ্রান্সিসকো কাটায়ামা ও প্রফেসর ড. আবুল কালাম এবং লিয়াজোঁ ও কো-অর্ডিনেশন কর্মকর্তা মো. মোহাসিন আজাদ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও অগ্রাধিকার তুলে ধরেন। তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রান্তিক পর্যায়ে জনগণের জন্য মানসম্মত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ
এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO Country Cooperation Strategy (CCS) 2020–2026 পর্যালোচনা এবং CCS 2027–2031 প্রণয়ন নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের স্বাস্থ্যখাতের বর্তমান চাহিদা, ভবিষ্যৎ অগ্রাধিকার এবং সরকারের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সহযোগিতা কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
টি/