
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্ব ফুসফুস দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেসপিরেটরি মেডিসিন বিভাগ বুধবার (৭ অক্টোবর) এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল বার্তা ছিল ‘The Journey of Every Breath’ থিম ছিলো "A Lifetime of Lung Health,"
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি রেসপিরেটরি মেডিসিনে পড়াশোনার পরিবেশ আরও উন্নত করা, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ প্রচেষ্টা নিশ্চিত করা এবং গবেষণা বাড়ানোর তাগিদ দেন। বিভাগের প্রয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
সভাপতিত্ব করেন রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শামীম আহমেদ। সভাপতির বক্তব্যে তিনি বিভাগের ভবিষ্যৎ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিএইচএবি) সভাপতি ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও সিএইচএবির মহাসচিব অধ্যাপক ডা. গোলাম সারোয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার গবেষণার পরিবেশ উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন আন্তর্জাতিক জার্নালে বিভাগের গবেষণা প্রবন্ধ প্রকাশের প্রশংসা করেন। বিভাগের চলমান কার্যক্রমে সন্তোষও প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সম্প্রীতি ইসলাম।
বৈজ্ঞানিক অধিবেশনে বিভাগের ফেজ-বি রেসিডেন্ট ডা. মো. মাহমুদুর রহমান চৌধুরী ‘Breathing New Knowledge: Research Highlights from Department of Respiratory Medicine, Bangladesh Medical University’ শীর্ষক উপস্থাপনায় ২০১৯ থেকে ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত বিভাগের ২১টি গবেষণার মূল ফলাফল তুলে ধরেন। এতে জানানো হয়, লালমনিরহাটের পাথর কাটার কারখানার শ্রমিকদের ৮৯ শতাংশের দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের উপসর্গ পাওয়া গেছে। রংপুরের চালকল শ্রমিকদের ৫২.৩ শতাংশের অন্তত একটি শ্বাসতন্ত্রের উপসর্গ ছিল, যেখানে ধুলার সংস্পর্শে না থাকা মানুষের মধ্যে এ হার ১৭.৬ শতাংশ।
গাজীপুরের কালিয়াকৈরে এক হাজার প্রাপ্তবয়স্কের মধ্যে ২২.৪ শতাংশের শ্বাসতন্ত্রের উপসর্গ ছিল; বেশি বয়স, ধূমপান ও প্রচলিত দূষণকারী রান্নার পদ্ধতি ছিল উল্লেখযোগ্য ঝুঁকির কারণ। হাসপাতালে সংক্রমিত নিউমোনিয়ার রোগীদের নমুনায় পাওয়া জীবাণুর ৮৭.৮ শতাংশ ছিল একাধিক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী (মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট)।
তিনি বলেন, কারখানা থেকে রান্নাঘর, রান্নাঘর থেকে হাসপাতালের ওয়ার্ড—সবখানে দেশের মানুষের ফুসফুস সুরক্ষায় দেশীয় গবেষণার তথ্যই পথ দেখায়।
ফেজ-বি রেসিডেন্ট ডা. তাসনিম আফরীন জ্যোতি বিভাগের বিরল ও ব্যতিক্রমী বিভিন্ন কেস উপস্থাপন করেন। শুধু সাধারণ রোগের কথা না ভেবে রোগনির্ণয়ের সময় এ ধরনের বিরল রোগের কথাও মাথায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ফেজ-বি রেসিডেন্ট ডা. সাবিহা আফরীন তন্বী বিভাগের চলমান গবেষণাগুলো নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
রেসপিরেটরি মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. মানাল মিজানুর রহমান অক্সিজেন সরবরাহের নতুন যন্ত্রের সম্ভাবনা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
বিশেষজ্ঞ আলোচকদের মধ্যে বিএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. কাজী মমতাজ উদ্দিন আহমেদ রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বিরল ও ব্যতিক্রমী রোগের প্রতি বিভাগের বিশেষ মনোযোগকেও সাধুবাদ জানান তিনি।
থোরাসিক সার্জারির অধ্যাপক ও সিএইচএবির সহসভাপতি ডা. আনোয়ারুল আনাম কিবরিয়া চিকিৎসাবিজ্ঞানে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন এবং বায়োমেডিকেল প্রকৌশলে গবেষণা বাড়ানোর তাগিদ দেন।
অনুষ্ঠানে সকল অতিথিদের উপস্থিতিতে নার্সদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স "Nursing Module for Respiratory Emergency" এর মোড়ক উন্মোচন করা হয়।
রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রাজাশীষ চক্রবর্তী শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধ কার্যক্রমে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের ফেজ-বি রেসিডেন্ট ডা. মেহনাজ আজিজ হোমা।