
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
শক্তিশালী ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের মধ্যে প্রকৃতি, গাছপালা ও পশুপাখির প্রতি মমত্ববোধ তৈরী এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় শিশু-কিশোর ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি এ আহবান জানান।
বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এ আলোচনা সভায় শিশু কিশোরদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তোমরা যখন বড় হবে, তোমরা চেস্টা করবে তোমার আশেপাশে যে প্রকৃতি আছে, অর্থাৎ তোমার আশেপাশে যে গাছপালা আছে, তোমার বাড়ির আশেপাশে হোক তোমার স্কুলের মধ্যে হোক তুমি যেখানেই যেই জায়গাটি পছন্দ করো সেই জায়গাটির আশেপাশে হোক, যদি কোন গাছ থাকে যেটি তোমার মতো
অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, শিশুকে এই অনুভূতিটুকু, বোধটুকু দিন যে, যাতে করে সে প্রকৃতির প্রতি কাইন্ড হয়। আমরা যদি সবাই মিলে চেস্টা করি আমাদের শিশুদের মধ্যে এই অনুভূতিটা দিতে, এই বোধশক্তি দিতে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা একদিন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো। আমরা যদি প্রকৃতির প্রতি সদয় হই, অবশ্যই প্রকৃতিও আমাদের প্রতি সদয় হবে। কাজেই প্রকৃতির ভেতরই যেহেতু আমাদের বেড়ে উঠি, কাজেই পাশাপাশি যেহেতু আমরা থাকি, সেজন্যই আমরা আমাদের শিশুদের এখন থেকে সেই বোধশক্তিটুকু দেওয়ার চেস্টা করি যে প্রকৃতির সঙ্গে বেঁচে থাকতে হলে, প্রকৃতির ভেতরে বেঁচে থাকতে হলে আমাদেরকে প্রকৃতিকেও সহযোগিতা করতে হবে।
তারেক রহমান বলেন, তোমরা যদি এ ব্যাপারে সচেতন হও, তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব। সুন্দর একটা পরিবেশ গড়ে তুলতে পারব। তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটাচলা করো নিশ্চয়ই তোমরা খেয়াল করে দেখেছো যে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবর্জনা বা ময়লা পড়ে থাকে। যেভাবেই হোক, আমাদের দেশের অধিকাংশ মানুষ একটু অসচেতন। যেকোন ময়লা, যেকোন আবর্জনা, যেকোন জিনিস ব্যবহার হয়ে গেলে সেটি যদি কোন প্যাকেটে থাকে বা কিছু থাকে, আমরা অসেচতন ভাবে যেকোন জায়গায় আমরা ফেলে দেই। আমাকে একটু তোমরা সাহায্য করো।
‘তুমি যেহেতু বড় হচ্ছো, তোমার সামনে কোন বড় মানুষ যদি কোন একটি ময়লা বা আবর্জনা ফেলে দিয়ে পরিবেশকে ক্ষতি করে, পরিবেশ নষ্ট করে, পরিবেশকে ময়লা করে। তুমি ছোট হিসেবে তাকে লজ্জা দিয়ে বলতে পারো যে, ময়লাটি সঠিক জায়গায় ফেলুন। আপনি যদি পরিবেশ নষ্ট করেন, পরিবেশের ক্ষতি করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হবো। আমি আজকের শিশু, আমি ক্ষতিগ্রস্ত হবো। মানে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়া‘- বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রত্যেকে যে ঘরটিতে থাকি সে ঘরটা মজবুত হয় তখনই, যখন তার খুঁটিগুলো শক্ত হয়। আমাদের আজকের শিশুরা প্রওত্যকটি শিশু, আপনার পরিবারে, আপনার ঘরে যে শিশুটি আছে সেই শিশুটি আপনার পরিবারের খুঁটি। সেই শিশুটি যদি সুন্দর ভাবে, সঠিক ভাবে বড় হতে পারে, বেড়ে উঠতে পারে। আপনার পরিবারের ভিত্তি যেরকম দৃঢ় হবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি – সামগ্রিকভাবে আমরা সমগ্র বাংলাদেশে আমাদের সব শিশুকে যদি সঠিকভাবে বিকশিত হওয়ার সুযোগ দিতে পারি, তাহলে আমাদের দেশও অনেক মজবুত হবে। যা আগামীদিনে আমাদের বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী একটি দেশ হিসেবে গড়ে তুলতে পারব।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, সমাজকল্যান মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ আরও অনেকে।