
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সৌদি আরবের তেল স্থাপনায় ভয়াবহ ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলা!
সবকিছুই তখন স্বাভাবিকভাবেই ঠিকঠাক চলছিল। তবে এরই মধ্যে হঠাৎ আকাশে শোনা যায় বিকট শব্দ, তারপর শুরু হয় একের পর এক বিস্ফোরণ! আতঙ্কে ছুটছেন মানুষ, আর দূরে দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। রিয়াদের কাছে সৌদির গুরুত্বপূর্ণ তেল স্থাপনা থেকে উঠছে ঘন কালো ধোঁয়া। আগুন নেভাতে ছুটছেন দমকলকর্মীরা। আর এর মধ্যেই ইরান সমর্থিত গোষ্ঠীরা দাবি করেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে চালানো হয়েছে এই হামলা। তাহলে কি এবার সৌদির রাজধানীর একেবারে কাছে পৌঁছে গেল যুদ্ধের আগুন?
শনিবারের এই দৃশ্য ঘিরেই তৈরি হয়েছে নতুন করে উদ্বেগ। রিয়াদের কাছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি গুরুত্বপূর্ণ
এছাড়াও তারা দাবি করেন, ইয়েমেনে তাদের নিয়ন্ত্রিত এলাকায় সৌদি বিমান হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে। শুধু তাই নয়, গত ২৪ ঘণ্টায় মিত্র গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকায় সৌদি প্রায় ৬০টি বিমান হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি। অর্থাৎ একদিকে ইয়েমেনে সৌদির বিমান হামলার দাবি, অন্যদিকে সৌদির তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি।
তবে আরামকোর স্থাপনায় আগুন লাগার কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষ বা আরামকোর পক্ষ থেকে কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। তবে পাল্টাপাল্টি এ হামলায় প্রশ্ন রয়েই যায়, রিয়াদের এত কাছে তেল স্থাপনায় হামলার এই দাবি কি দুই পক্ষের এই সংঘাতকে আরও বড় সংঘর্ষের দিকে নিয়ে যাবে? নজর এখন সেদিকেই।