
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর অগ্রযাত্রা ঠেকাতে এবং লোহিত সাগরের কৌশলগত জলপথ বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ইয়েমেনে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুরু হতে যাওয়া এই অভিযানে সৌদি-তত্ত্বাবধানে থাকা ইয়েমেনি বাহিনী স্থলভাগে লড়াই করবে এবং সৌদি আরব তাদের বিমান হামলা চালিয়ে সহায়তা দেবে। অভিযানটি বাব আল-মান্দেব কেন্দ্রিক সীমিত পরিসরের হতে পারে, কিংবা একাধিক ফ্রন্টে একযোগে বিস্তৃত আকারেরও হতে পারে, যেখানে লক্ষাধিক সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বাব আল-মান্দেব প্রণালির দক্ষিণ প্রান্তে হুতিদের ক্রমবর্ধমান প্রভাব রিয়াদের জন্য বড় ধরনের
এই সম্ভাব্য সামরিক অভিযানে সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র সরাসরি বিমান হামলায় অংশ না নিলেও গোয়েন্দা তথ্য সরবরাহ, লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও কৌশলগত সামরিক পরামর্শ দিয়ে সহায়তা করছে। এর পাশাপাশি আন্তর্জাতিক সহায়তার অংশ হিসেবে পাকিস্তান সৌদি সীমান্তে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রোধে সেনা ও অস্ত্র পাঠিয়েছে এবং ফ্রান্স সৌদি আরবের লোহিত সাগর উপকূলীয় ইয়ানবু বন্দর রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা মোতায়েনের কথা নিশ্চিত করেছে। এছাড়া তুরস্ক নির্মিত ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জামও অভিযানে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
হুতি সামরিক বাহিনীর শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজেদের তেল স্থাপনা ও মূল অবকাঠামো রক্ষা করা রিয়াদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। তবে এই প্রতিরক্ষা প্রস্তুতির পাশাপাশি নতুন স্থল অভিযান সফল করা ইয়েমেনি বাহিনীগুলোর তীব্র অভ্যন্তরীণ বিভক্তির কারণে সৌদি আরবের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত সশস্ত্র দলগুলোর মধ্যে নীতিগত দূরত্ব ও সংঘাত বৃদ্ধি পাওয়ায়, রিয়াদকে এখন যুদ্ধের পাশাপাশি মিত্রদের মধ্যকার দ্বন্দ্বও সামাল দিতে হচ্ছে।
টি/