
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দ করা কসমেটিকসের সিজার মূল্য ৪ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রাবার বাগান নামক এলাকায় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) কর্ণজোড়া বিওপির সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়।
তবে অভিযানের সময় চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট
তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।