
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রিয়াল মাদ্রিদের হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ডটি এখনো ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। ২০১১ সালে স্প্যানিশ জায়ান্টদের হয়ে মাত্র ১০৫ ম্যাচে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন পর্তুগিজ এই তারকা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রিয়ালের হয়ে দ্রুততম শত গোলের সেই রেকর্ড অক্ষত রয়েছে।
তবে এবার রোনালদোর সেই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ তৈরি হয়েছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সামনে। রিয়ালের হয়ে ১০৫ ম্যাচ খেলেই এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮৯-এ। অর্থাৎ রোনালদোর রেকর্ড ছুঁতে হলে একই সংখ্যক ম্যাচে তাকে আরও ১১টি গোল করতে হবে।
চলতি মৌসুমের শুরুতে দুর্দান্ত ফর্মে থাকা এমবাপ্পের সামনে রয়েছে সেই সুযোগ কাজে লাগানোর সম্ভাবনাও। ২ নভেম্বরের মধ্যে তিনি আরও ১২টি ম্যাচ খেলার সুযোগ পেতে
চলতি লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হ্যাটট্রিক করে এমবাপ্পে নিজের গোলসংখ্যা ৮৯-এ নিয়ে যান। এর ফলে রিয়ালে তার শুরুটা কতটা দুর্দান্ত, সেটিও স্পষ্ট হয়েছে। একই সঙ্গে ১০৫ ম্যাচে রোনালদো ও এমবাপ্পের গোলসংখ্যার তুলনাও সামনে এসেছে—যেখানে রোনালদো ১০০ গোল করলেও এমবাপ্পের নামের পাশে রয়েছে ৮৯ গোল।
রোনালদোর রেকর্ড ভাঙতে তাই এমবাপ্পের সামনে এখন মূল চ্যালেঞ্জ হলো গোলের ধারাবাহিকতা ধরে রাখা। ১২ ম্যাচে প্রয়োজনীয় ১১ গোল করতে পারলে রিয়াল মাদ্রিদের ইতিহাসে দ্রুততম ১০০ গোলের নতুন রেকর্ড গড়বেন ফরাসি ফরোয়ার্ড। সেই সঙ্গে ক্লাবটির ইতিহাসে রোনালদোর পর আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক নিজের করে নেওয়ার সুযোগও থাকবে তার সামনে।
/টি