
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
গাড়িচালকদের ড্রাইভিং লাইসেন্স অনুমোদনসহ বিভিন্ন প্রক্রিয়ায় ও দক্ষ চালক তৈরির প্রশিক্ষণে নিজেদের সম্পৃক্ত করতে চাইছেন দেশের বৈধ ড্রাইভিং স্কুল মালিকরা। একই সঙ্গে তারা দেশের অবৈধ ড্রাইভিং স্কুলের বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) ড্রাইভিং ট্রেনিং স্কুল সোসাইটি এক আলোচনা সভায় এসব দাবি জানিয়েছে। দুপুরে রাজধানীর মিরপুরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব দাবি ও বিভিন্ন সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে করণীয় শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুর নবী শিমু।
তিনি বলেন, ‘দেশে দক্ষ গাড়িচালক তৈরিসহ সড়কে নিরাপত্তার জন্য বিভিন্ন কর্মসূচির সঙ্গে এই সংগঠন যুক্ত রয়েছে।
সরকারের সঙ্গে বিভিন্ন কর্মসূচি যৌথভাবে বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। ড্রাইভিং স্কুল