
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইমরান হাশমি অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘আওয়ারাপান ২’ প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র পেয়েছে। তবে মুক্তির আগে ছবিটির ৯টি দৃশ্য ও সংলাপে পরিবর্তনের নির্দেশ দেয় সেন্সর বোর্ড। এসব সংশোধনের পর ছবিটিকে ‘ইউ/এ ১৬+’ সার্টিফিকেট দেওয়া হয়েছে।
৫ আগস্ট ২০২৬ জারি করা সেন্সর সনদ অনুযায়ী, ছবিটির চূড়ান্ত দৈর্ঘ্য ২ ঘণ্টা ২০ মিনিট ২০ সেকেন্ড। পুরো সিনেমাটি হিন্দি ভাষায় নির্মিত হলেও আন্তর্জাতিক দর্শকদের কথা বিবেচনায় এতে ইংরেজি সাবটাইটেল রাখা হয়েছে। নতুন সার্টিফিকেট অনুযায়ী, ১৬ বছর বা তার বেশি বয়সী দর্শকরা অভিভাবকের পরামর্শ বা তত্ত্বাবধানে ছবিটি দেখতে পারবেন।
সেন্সর বোর্ডের নির্দেশনায় অতিরিক্ত সহিংসতা ও মাদক-সংক্রান্ত কয়েকটি দৃশ্যে
এ ছাড়া ছবিতে মাদক ও শিশু পাচারবিরোধী সচেতনতামূলক বার্তা যুক্ত করা হয়েছে। বিভিন্ন স্থানে ধূমপান ও মাদকবিরোধী সতর্কবার্তাও সংযোজনের নির্দেশ দিয়েছে সিবিএফসি। সব মিলিয়ে সেন্সর বোর্ডের নির্দেশে প্রায় ৪ মিনিটের ফুটেজ বাদ দেওয়া হয়েছে এবং আরও ২০ সেকেন্ডের একটি দৃশ্যে পরিবর্তন আনা হয়েছে।
উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় চলচ্চিত্র ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল হিসেবে প্রায় ১৯ বছর পর নির্মিত হয়েছে ‘আওয়ারাপান ২’। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ছবিটি আগামী ১৪ আগস্ট ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
/টি